
রামু, কক্সবাজার: রামু থানা পুলিশের বিশেষ অভিযানে ডাকাতির প্রস্তুতি নেওয়ার সময় অস্ত্র, গোলাবারুদ ও ডাকাতির বিভিন্ন সরঞ্জামসহ সাতজনকে গ্রেফতার করা হয়েছে।
অদ্য মঙ্গলবার (০৫ মে ২০২৬) সকাল ৬টা ১০ মিনিটের দিকে রামু থানাধীন রশিদনগর ইউনিয়নের বড় ধলিরছড়া এলাকায় ডাকাত দলের প্রস্তুতির সংবাদ পেয়ে এসআই মোহাম্মদ আনোয়ারের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালায়। সকাল ৯টা ১৫ মিনিটে রশিদনগর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের বড় ধলিরছড়া এলাকায় আমির হোসেন প্রকাশ কালাবাঁশির বসতঘরের সামনের কক্ষ থেকে অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামিরা হলেন:
১. আমির হোসেন প্রকাশ কালাবাঁশি (২৭)
২. হেলাল উদ্দিন
৩. আবুল কাশেম
৪. মোঃ আলমগীর
৫. শফিউল করিম
৬. সুবাস প্রকাশ শুভ রাজ
৭. শেফায়েত নুর
উদ্ধারকৃত আলামত:
১টি দেশীয় তৈরি একনলা সচল বন্দুক (কাঠের বাটযুক্ত)
৪টি তাজা এ্যামুনিশন ও ৫টি খালি এ্যামুনিশন
৫টি শটগানের কার্তুজ
২টি কিরিচ ও ১টি কাঠের বাটযুক্ত কিরিচ
১টি গ্রান্ডিং মেশিন, ১টি চাইনিজ কুড়াল
৯টি চকলেট বোমা
অস্ত্র তৈরির ৫টি কাগজের নকশা
বিভিন্ন লোহার রড, হ্যান্ডেল, এসএস পাইপ, কোরবারীসহ অস্ত্র তৈরির সরঞ্জাম
প্লাস, প্লায়ার্স, স্ক্রু ড্রাইভার, হাতুড়ি, আরি ব্লেড, লোহার ছুরি, বাটালসহ বিপুল সংখ্যক টুলস
৮৫টি শিশা ও অন্যান্য সরঞ্জাম
রামু থানা পুলিশ জানিয়েছে, আসামিরা ডাকাতির উদ্দেশ্যে অস্ত্র তৈরি ও সংগ্রহ করছিল। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
পুলিশের এই সফল অভিযান এলাকায় ডাকাতি ও সন্ত্রাসী কর্মকাণ্ড নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে স্থানীয়রা আশা প্রকাশ করেছেন।