• রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
টেকনাফে পাহাড় ঘিরে যৌথ বাহিনীর চিরুনি অভিযান: গুঁড়িয়ে দেওয়া হলো অপরাধীদের আস্তানা, নিয়মিত অভিযানের ঘোষণা উখিয়ায় ৪০ হাজার ইয়াবা উদ্ধার, পালিয়ে গেল চোরাকারবারি হোয়াইক্যং সীমান্তে ২০ হাজার ইয়াবাসহ দুইজন ইয়াবা কারবারি আটক টেকনাফ সীমান্তে জেলের ছদ্মবেশে ইয়াবা পাচারকালে তরুণ গ্রেপ্তার উখিয়ায় ৩ লাখ ১০ হাজার ইয়াবাসহ রোহিঙ্গা যুবক মো. জোনায়েত আটক টেকনাফে ১০ হাজার ইয়াবাসহ তিন মাদক কারবারি আটক তুমব্রু সীমান্তে ১০ হাজার ইয়াবা উদ্ধার মিয়ানমারে পাচারের সময় ৭৫০ বস্তা সিমেন্টসহ ৫ পাচারকারী আটক উখিয়ায় ১ লাখ ৪০ হাজার ইয়াবাসহ দুইজন আটক নাম গোপন করে আত্মগোপন, অবশেষে টেকনাফে গ্রেপ্তার ৫ বছরের সাজাপ্রাপ্ত আসামি

টেকনাফে মাছভর্তি ব্যাগে লুকানো ৩০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ১

দিদারুল আলম(জিসান) সিনিয়র'রিপোর্টার' কক্সবাজার / ১১৮ Time View
Update : সোমবার, ৪ মে, ২০২৬

দিদারুল আলম জিসান: কক্সবাজার

কক্সবাজারের টেকনাফে বিজিবি’র বিশেষ তল্লাশি অভিযানে মাছভর্তি ব্যাগের ভেতর থেকে ৩০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এক মাদককারবারীকে আটক করা হয়েছে।
বিজিবি সূত্রে জানা যায়, টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) সীমান্ত এলাকায় মাদক চোরাচালান প্রতিরোধে নিয়মিত টহল ও গোয়েন্দা নজরদারি কার্যক্রম চালিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় ৩ মে ২০২৬ তারিখে গোপন তথ্যের ভিত্তিতে জানা যায়, মিয়ানমার থেকে ইয়াবার একটি বড় চালান জেলের ছদ্মবেশে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করবে।
প্রাপ্ত তথ্যের ভিত্তিতে নাজিরপাড়া বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকায় বেড়িবাঁধ সংলগ্ন জালিয়াপাড়া এলাকায় একটি বিশেষ তল্লাশি অভিযান পরিচালনা করা হয়। বিকেল আনুমানিক ৫টা থেকে বিজিবি সদস্যরা সেখানে কৌশলগত অবস্থান গ্রহণ করে সন্দেহভাজনদের গতিবিধি পর্যবেক্ষণ করতে থাকে।
সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মাছ শিকার শেষে ফেরার পথে দুইজন সন্দেহভাজন ব্যক্তিকে একটি মাছভর্তি ব্যাগসহ আসতে দেখা যায়। বিজিবি সদস্যরা তাদের থামার সংকেত দিলে তারা দ্রুত লবণের ঘেরের দিকে পালানোর চেষ্টা করে। এ সময় বিজিবি সদস্যরা ধাওয়া করে একজনকে আটক করতে সক্ষম হয়, অপরজন পালিয়ে যায়।
পরবর্তীতে আটক ব্যক্তির সঙ্গে থাকা মাছভর্তি ব্যাগ তল্লাশি করে বিশেষ কায়দায় লুকানো ৩০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৯০ লাখ টাকা।
আটক ব্যক্তি কোরবান আলী (২০)। তিনি টেকনাফ উপজেলার জালিয়াপাড়া গ্রামের বাসিন্দা।
বিজিবি জানায়, আভিযানিক দলের দ্রুত ও কৌশলগত পদক্ষেপের ফলে মাদক পাচারের এই বড় চালানটি আটক করা সম্ভব হয়েছে। আটক আসামি ও উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
বিজিবি আরও জানায়, সীমান্ত এলাকায় মাদক চোরাচালান প্রতিরোধে তাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd