• রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
টেকনাফে অপরাধমুক্ত গড়ার প্রত্যয়: পুলিশ ও জনতার যৌথ মতবিনিময় সভা অনুষ্ঠিত ইসলামাবাদ রেলস্টেশন পরিদর্শনে রেলপথ প্রতিমন্ত্রী, দূরপাল্লার ট্রেনের যাত্রাবিরতির আশ্বাস নদীপথে পাচারের সময় ১ লাখ ১০ হাজার ইয়াবা উদ্ধার, পালিয়ে গেল চোরাকারবারী বর্ষায় কাদায় ডুবে পোকখালীর দক্ষিণ চরপাড়া সড়ক, দুর্ভোগে শিক্ষার্থী-জনসাধারণ ঈদগাঁও ইসলামপুরে বোট মাঝিদের সঙ্গে এমপি লুৎফুর রহমান কাজলের সৌজন্য সাক্ষাৎ উখিয়ায় বৌদ্ধ বিহারে হামলা ও ভাঙচুর: নেপথ্যে কি সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের চেষ্টা? ঈদগাঁও কলেজ গেইট এলাকায় দুই লাগেজ ভর্তি গাঁজা উদ্বার, আটক- ২ টেকনাফে সৌদি প্রবাসীর বিরুদ্ধে জমি দখল ও ঘরবাড়ি ভাঙচুরের অভিযোগ টেকনাফে কোস্ট গার্ডের অভিযান: ৬,৫০০ পিস ইয়াবাসহ ২ জন আটক বিজিবি-পুলিশের যৌথ অভিযানে কুরিয়ার সার্ভিসের কার্গো স্টোর থেকে ১১ হাজার ২০০ ইয়াবা উদ্ধার

লোকাল বাসের ইঞ্জিন কভারে উদ্ধার ৬২০০ ইয়াবা, রোহিঙ্গাসহ আটক ৩

মিসবাহ উল্লাহ,টেকনাফ উপজেলা। / ১২৪ Time View
Update : রবিবার, ৩ মে, ২০২৬


টেকনাফ প্রতিনিধি |
মাদক পাচারে নতুন কৌশল অবলম্বন করছে কারবারিরা। এবার চট্টগ্রামগামী লোকাল বাসের ইঞ্জিন কভারের ভেতর বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৬,২০০ পিস ইয়াবা উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এ ঘটনায় রোহিঙ্গাসহ তিনজনকে হাতেনাতে গ্রেফতার করা হয়েছে।

গত ১ মে ২০২৬ তারিখে চট্টগ্রাম জেলা ডিএনসির একটি বিশেষ টিম অভিযান চালায়। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কর্ণফুলী থানাধীন পুরাতন উপজেলা পরিষদের সামনের সড়কে চট্টগ্রামগামী ‘হানিফ লোকাল বাস’ (ঢাকা-মেট্রো-ব-১৪-২৯৭১) থামিয়ে তল্লাশি করা হয়।
তল্লাশির একপর্যায়ে বাসের ইঞ্জিন কভারের ভেতর সুকৌশলে লুকানো অবস্থায় ৬,২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
আটককৃতরা:
১. মোঃ আবদুল হামিদ (৪৫)
২. মোঃ আজিজুর রহমান (১৯) — রোহিঙ্গা নাগরিক
৩. মোঃ রিয়াদ হোসেন (৩৭)
আইনগত ব্যবস্থা:
আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, মাদকের বিরুদ্ধে এ ধরনের সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd