• রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
টেকনাফে অপরাধমুক্ত গড়ার প্রত্যয়: পুলিশ ও জনতার যৌথ মতবিনিময় সভা অনুষ্ঠিত ইসলামাবাদ রেলস্টেশন পরিদর্শনে রেলপথ প্রতিমন্ত্রী, দূরপাল্লার ট্রেনের যাত্রাবিরতির আশ্বাস নদীপথে পাচারের সময় ১ লাখ ১০ হাজার ইয়াবা উদ্ধার, পালিয়ে গেল চোরাকারবারী বর্ষায় কাদায় ডুবে পোকখালীর দক্ষিণ চরপাড়া সড়ক, দুর্ভোগে শিক্ষার্থী-জনসাধারণ ঈদগাঁও ইসলামপুরে বোট মাঝিদের সঙ্গে এমপি লুৎফুর রহমান কাজলের সৌজন্য সাক্ষাৎ উখিয়ায় বৌদ্ধ বিহারে হামলা ও ভাঙচুর: নেপথ্যে কি সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের চেষ্টা? ঈদগাঁও কলেজ গেইট এলাকায় দুই লাগেজ ভর্তি গাঁজা উদ্বার, আটক- ২ টেকনাফে সৌদি প্রবাসীর বিরুদ্ধে জমি দখল ও ঘরবাড়ি ভাঙচুরের অভিযোগ টেকনাফে কোস্ট গার্ডের অভিযান: ৬,৫০০ পিস ইয়াবাসহ ২ জন আটক বিজিবি-পুলিশের যৌথ অভিযানে কুরিয়ার সার্ভিসের কার্গো স্টোর থেকে ১১ হাজার ২০০ ইয়াবা উদ্ধার

ঈদগাঁওয়ে অপহৃত যুবক উদ্ধার: ৩ অপহরণকারী গ্রেপ্তার, সিএনজি জব্দ

জাওয়ান উদ্দিন,ঈদগাঁ / ১১৭ Time View
Update : শনিবার, ২ মে, ২০২৬

জাওয়ান উদ্দিন, ঈদগাঁও (কক্সবাজার)

কক্সবাজারের ঈদগাঁওয়ে পুলিশি তৎপরতায় অপহরণের মাত্র এক ঘণ্টার মাথায় উদ্ধার হয়েছেন মোহাম্মদ হাসান (২৮) নামের এক যুবক। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিন অপহরণকারীকে গ্রেপ্তার করেছে ঈদগাঁও থানা পুলিশ। জব্দ করা হয়েছে অপহরণে ব্যবহৃত একটি সিএনজি চালিত অটোরিকশা।

​পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার (১ মে ২০২৬) দুপুর আনুমানিক ১২টা ৩০ মিনিটের দিকে ঈদগাঁও বাজারের পুরাতন ছাগল বাজার সংলগ্ন বজল মিয়ার ফার্মেসির সামনে থেকে মোহাম্মদ হাসানকে একদল দুর্বৃত্ত জোরপূর্বক একটি সিএনজিতে তুলে নিয়ে যায়। অপহরণকারীরা তাকে রামুর ঈদগড় এলাকার দিকে নিয়ে যাচ্ছিল।

​ঘটনাটি জানামাত্রই ঈদগাঁও থানা পুলিশ দ্রুত অভিযানে নামে। সংবাদের ভিত্তিতে বিভিন্ন পয়েন্টে তল্লাশি চালিয়ে দুপুর ১টা ৩০ মিনিটের দিকে ঈদগাঁও থানাধীন পালপাড়া এলাকা থেকে অপহৃত হাসানকে উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ।

​অভিযান চলাকালে হাতেনাতে গ্রেপ্তার করা হয় তিন অপহরণকারীকে। তারা হলেন: ​মোরশেদ আলম (২৬) ​আবুল বাশার (৫০) ​নুরুল হাকিম (৩২)

​এ ঘটনায় ভিকটিম মোহাম্মদ হাসান বাদী হয়ে ঈদগাঁও থানায় একটি মামলা দায়ের করেছেন (মামলা নং ২/২০২৬)। পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত আসামিদের যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে আদালতে সোপর্দ করা হয়েছে।

​”দ্রুত সংবাদ পাওয়ায় এবং পুলিশের তাৎক্ষণিক তৎপরতার কারণে ভিকটিমকে অক্ষত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়েছে। অপরাধীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd