• মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১২:৫৭ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
টেকনাফে বিজিবির অভিযানে ৫ কেজি গাঁজা উদ্ধার রামু খুনিয়াপালং ট্রাক-বাইক মুখোমুখি সংঘর্ষে ১ যুবক নিহত কক্সবাজার, রামু, ঈদগাঁওয়ে সবুজ সবজির দামে আগুন, বিপাকে নিম্ন ও মধ্যবিত্ত পরিবার র‌্যাব- ও সেনাবাহিনীর যৌথ অভিযানে উখিয়ায় অস্ত্র-গুলিসহ রোহিঙ্গা যুবক গ্রেফতার কক্সবাজার সীমান্তে ৬০০ অসহায় মানুষের মাঝে বিজিবির বিনামূল্যে চিকিৎসাসেবা নগদ অর্থ সহায়তা পেলেন আশা ঈদগাঁও শাখার সদস্যরা টেকনাফের দমদমিয়ায় দিনদুপুরে বাসে হানা দিল ডাকাত দল, যাত্রীদের মালামাল লুট উখিয়ার তুতুরারবিলের সিএনজি চালক হামিদুল রেজুখাল চেকপোস্টে ৪,৫০০ ইয়াবাসহ আটক টেকনাফের দমদমিয়া চেকপোস্টে বিজিবির অভিযানে দেশীয় চোলাই মদ ও বাসসহ দুই অভিযুক্ত আটক টেকনাফে অপরাধমুক্ত গড়ার প্রত্যয়: পুলিশ ও জনতার যৌথ মতবিনিময় সভা অনুষ্ঠিত

মরিচ্যায় পুলিশের ব্যাগে ২০ হাজার ইয়াবা, বিজিবির হাতে আটক এপিবিএন সদস্য

নিজস্ব প্রতিবেদক / ১৫৩ Time View
Update : শুক্রবার, ১ মে, ২০২৬

কক্সবাজার-টেকনাফ সড়কের মরিচ্যা চেকপোস্টে মাদকবিরোধী অভিযানে চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। বিজিবির নিয়মিত তল্লাশিকালে এক এপিবিএন (আর্মড পুলিশ ব্যাটালিয়ন) সদস্যকে ২০ হাজার পিস ইয়াবাসহ আটক করা হয়েছে।

সূত্র জানায়, চেকপোস্টে একটি সিএনজি অটোরিকশা তল্লাশির সময় ওই সদস্যের ঘাড়ে ঝুলানো ব্যাগে সন্দেহজনক কিছু পাওয়া যায়। পরবর্তীতে ব্যাগটি তল্লাশি করে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। ঘটনাস্থলেই তাকে আটক করে বিজিবি।

এ ঘটনায় সংশ্লিষ্ট এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একজন সদস্যের এমন কর্মকাণ্ড জনমনে প্রশ্নের জন্ম দিয়েছে।

আটক ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd