• শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
বিজিবি-পুলিশের যৌথ অভিযানে কুরিয়ার সার্ভিসের কার্গো স্টোর থেকে ১১ হাজার ২০০ ইয়াবা উদ্ধার রামুতে পুলিশের বিশেষ অভিযান: পিস্তল ও গুলিসহ মিনি পিকআপ চালক গ্রেপ্তার ঈদগাঁও উপজেলার পাঁচ ইউনিয়নে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কর্মী পরীক্ষা শুরু বিজিবি-পুলিশের যৌথ অভিযানে কুরিয়ার সার্ভিসের কার্গো স্টোর থেকে ১১ হাজার ২০০ পিস ইয়াবা উদ্ধার একই রাতে ঈদগাঁওর পোকখালীতে দুই বাড়িতে সংঘবদ্ধ ডাকাতি, এলাকাজুড়ে আতঙ্ক কক্সবাজারে বিজিবির অভিযানে ৩,৬০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক ২০ হাজার ইয়াবাসহ রামু উত্তর ফঁতেকারকুলের নুরুল হাশেম ও তেচ্ছিফুলের হাসান আলী গ্রেপ্তার ​৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি নুরুল হাকিম টেকনাফে গ্রেপ্তার ​৩ কোটি ৬০ লাখ টাকার ইয়াবাসহ উখিয়ার রহমতের বিলের মনজুর আলী আটক অস্বাভাবিক বিদ্যুৎ বিলে ঈদগাঁওজুড়ে ক্ষোভ, তদন্তের দাবি ঈদগাঁবাসীর

রামুতে ৩২ লাখ টাকা চুরি ও অপহরণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক / ১২১ Time View
Update : বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬

রামু প্রতিনিধি, রামু:কক্সবাজারের রামুতে ৩২ লাখ টাকা চুরি ও অপহরণ মামলার প্রধান আসামি মো. আরিফুল্লাহকে (২৬) নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় তার দেওয়া তথ্যের ভিত্তিতে চট্টগ্রাম থেকে নগদ ৪ লাখ ৩০ হাজার টাকা ও দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।পুলিশ সূত্র জানায়, গত ১২ এপ্রিল ২০২৬ রামু থানায় দায়ের করা একটি মামলার (মামলা নম্বর-১৯, ধারা ৪৫৪/৩৮০/৩৬৪/৩৪, পেনাল কোড) তদন্তকালে তথ্যপ্রযুক্তির সহায়তায় আসামির অবস্থান শনাক্ত করা হয়।

পরে রামু থানা পুলিশ সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের সহযোগিতায় সেখানে অভিযান চালিয়ে মামলার ১ নম্বর আসামি আরিফুল্লাহকে গ্রেফতার করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আরিফুল্লাহ ৩২ লাখ টাকা চুরি ও অপহরণের ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ। তার স্বীকারোক্তির ভিত্তিতে চট্টগ্রামের ইপিজেড থানাধীন নিউ মুরিং এলাকায় আরেকটি অভিযান পরিচালনা করা হয়। সেখান থেকে নগদ ৪ লাখ ৩০ হাজার টাকা এবং ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।পুলিশ আরও জানায়, অবশিষ্ট টাকা আসামির ভাই মো. নাসিরের কাছে রয়েছে বলে আরিফুল্লাহ তথ্য দিয়েছে। নাসির চট্টগ্রামের ইপিজেড এলাকায় মোবাইল ফোনের ব্যবসা করেন। তবে তিনি বর্তমানে পলাতক রয়েছেন। তাকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।এদিকে, মামলার ভিকটিম গত ২৬ এপ্রিল ২০২৬ বিজ্ঞ আদালতে উপস্থিত হয়ে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। জবানবন্দিতে তিনি অপহরণ ও টাকা চুরির ঘটনার বিস্তারিত বর্ণনা দেন।

পুলিশ জানিয়েছে, মামলার অন্য আসামিদের শনাক্ত ও গ্রেফতারের পাশাপাশি বাকি টাকা উদ্ধারে অভিযান চলমান রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd