• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১২:০২ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
কক্সবাজারে পেটের ভেতরে লুকানো ১,৫৮০ পিস ইয়াবাসহ রাজবাড়ীর যুবক আটক আপা আসবে তাই চলে যাচ্ছি, বিদায় বাংলাদেশ: আসিফ মাহমুদ প্রথম আলোর ফেসবুক পেজের সেই ‘স্যরি’ পোস্টের পেছনের গল্প ভ্যানচালক স্বামীর সংসারে লড়াই থেকে আজ সফল উদ্যোক্তা: বদলে যাওয়া মরিয়মের গল্প অন্যকে মা-বাবা সাজিয়ে এনআইডি-পাসপোর্ট তৈরি, রাঙ্গুনিয়ায় ফয়সাল আটক নাইক্ষ্যংছড়িতে ৪০ হাজার বার্মিজ ইয়াবা উদ্ধার করল ৩৪ বিজিবি আজ ৩ নভেম্বর ঐতিহাসিক জেলহত্যা দিবস: কারাগারের ঘেরাটোপে কেড়ে নেওয়া হয়েছিল জাতীয় চার নেতার জীবন কক্সবাজারে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মারা গেলেন ব্যবসায়ী আলী আহমদ কোম্পানি টেকনাফের বড়ইতলীতে কোস্ট গার্ডের অভিযান: ৩ কোটি ৫০ লাখ টাকার ইয়াবা ও সিএনজি জব্দ ঈদগাঁওতে ড্রেজারে অবৈধ বালি উত্তোলন: ৫০ হাজার টাকা জরিমানা ও মেশিন জব্দ

কক্সবাজারের আবাসিক হোটেলে অর্জুন দাশের (৩৫) অর্ধগলিত মরদেহ উদ্ধার, রহস্যময় সঙ্গী নিখোঁজ

নিজস্ব প্রতিবেদক / ২৭৭ Time View
Update : বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬

নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার, ২৯ এপ্রিল, ২০২৬

কক্সবাজার শহরের এন্ডারসন রোড এলাকার একটি আবাসিক হোটেল থেকে অর্জুন দাশ (৩৫) নামে এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার বিকেলে ‘হোটেল নিশীথা’র ৪০৮ নম্বর কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

হোটেল কর্তৃপক্ষ ও পুলিশ সূত্রে জানা যায়, গত ২৫ এপ্রিল অর্জুন দাশ একজন অজ্ঞাতনামা ব্যক্তিকে সঙ্গে নিয়ে তিন দিনের জন্য কক্ষটি ভাড়া নেন। নির্ধারিত সময় পার হয়ে যাওয়ার পরও কক্ষের ভেতর থেকে কোনো সাড়া-শব্দ না পাওয়ায় এবং রুমের ভেতর থেকে তীব্র দুর্গন্ধ ছড়িয়ে পড়লে হোটেল কর্মীদের সন্দেহ হয়। পরে বিষয়টি তাৎক্ষণিকভাবে পুলিশকে জানানো হয়।
বিকেল সাড়ে ৫টার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে কক্ষের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। সেখানে অর্জুন দাশের মরদেহটি নগ্ন অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। মরদেহের পাশ থেকে একটি গামছা উদ্ধার করা হয়েছে। দীর্ঘ সময় কক্ষের ভেতর পড়ে থাকায় শরীরে পচন ধরেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
এ বিষয়ে কক্সবাজার সদর মডেল থানার পুলিশ জানায়, নিহতের সাথে থাকা ওই অজ্ঞাত ব্যক্তির পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। তাকে খুঁজে বের করতে হোটেলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে বিশ্লেষণ করা হচ্ছে।
মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এটি হত্যাকাণ্ড নাকি অন্য কোনো কারণে মৃত্যু হয়েছে, তা ময়নাতদন্তের রিপোর্ট ও তদন্ত শেষেই নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ। পর্যটন শহরের প্রাণকেন্দ্রে এমন ঘটনায় স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd