• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১২:১৪ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
কক্সবাজারে পেটের ভেতরে লুকানো ১,৫৮০ পিস ইয়াবাসহ রাজবাড়ীর যুবক আটক আপা আসবে তাই চলে যাচ্ছি, বিদায় বাংলাদেশ: আসিফ মাহমুদ প্রথম আলোর ফেসবুক পেজের সেই ‘স্যরি’ পোস্টের পেছনের গল্প ভ্যানচালক স্বামীর সংসারে লড়াই থেকে আজ সফল উদ্যোক্তা: বদলে যাওয়া মরিয়মের গল্প অন্যকে মা-বাবা সাজিয়ে এনআইডি-পাসপোর্ট তৈরি, রাঙ্গুনিয়ায় ফয়সাল আটক নাইক্ষ্যংছড়িতে ৪০ হাজার বার্মিজ ইয়াবা উদ্ধার করল ৩৪ বিজিবি আজ ৩ নভেম্বর ঐতিহাসিক জেলহত্যা দিবস: কারাগারের ঘেরাটোপে কেড়ে নেওয়া হয়েছিল জাতীয় চার নেতার জীবন কক্সবাজারে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মারা গেলেন ব্যবসায়ী আলী আহমদ কোম্পানি টেকনাফের বড়ইতলীতে কোস্ট গার্ডের অভিযান: ৩ কোটি ৫০ লাখ টাকার ইয়াবা ও সিএনজি জব্দ ঈদগাঁওতে ড্রেজারে অবৈধ বালি উত্তোলন: ৫০ হাজার টাকা জরিমানা ও মেশিন জব্দ

ঈদগড় সড়কে ইউপি সদস্য রুস্তম আলী অপহরণ মুক্তিপণ না দিলে হ’ত্যার হুমকি

জাওয়ান উদ্দিন,কক্সবাজার / ১৯৮ Time View
Update : বুধবার, ২২ এপ্রিল, ২০২৬


‎
কক্সবাজার প্রতিনিধি
‎
‎কক্সবাজারের রামু উপজেলার ঈদগাঁও–ঈদগড় সড়কের পানেরছড়া এলাকায় ঈদগড় ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য রুস্তম আলীকে অপহরণের অভিযোগ পাওয়া গেছে।
‎
‎বুধবার (২২ এপ্রিল) সকাল আনুমানিক ৬টার দিকে, ঈদগাঁও থেকে ঈদগড় যাওয়ার পথে এ ঘটনা ঘটে।
‎
‎স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে নিজ গন্তব্যে যাওয়ার সময় দুর্বৃত্তরা তাকে জোরপূর্বক তুলে নিয়ে যায়। পরে অপহরণকারীরা পরিবারের সঙ্গে যোগাযোগ করে ৩০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে এবং মুক্তিপণ না দিলে হত্যার হুমকি দেয় বলে অভিযোগ উঠেছে।
‎
‎ঘটনার পরপরই এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং স্বজনরা তার দ্রুত উদ্ধারের দাবি জানান।
‎
‎এ বিষয়ে ঈদগড় পুলিশ ফাঁড়ির এসআই খুর্শেদ আলম জানান, খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং অপহৃতকে উদ্ধারে অভিযান চালাচ্ছে।
‎
‎অন্যদিকে, রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া বলেন, “অপহরণের পরপরই আমরা সম্ভাব্য বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছি। অপহৃতকে উদ্ধারে সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রয়েছে।
‎
‎প্রতিবেদকের এক প্রশ্নের জবাবে জবাবে তিনি আরও বলেন, সাততারা হিমছড়ি এলাকা ছেড়ে পানেরছড়ায় হঠাৎ ডাকাতি কার্যক্রম শুরুর পেছনে কোনো বিশেষ কারণ আছে কিনা, তা এখনো স্পষ্ট নয়। বিষয়টি গুরুত্বসহকারে খতিয়ে দেখা হচ্ছে।
‎
‎এদিকে, ঈদগড় ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জসিম উদ্দিন জানান, এই সড়কে দীর্ঘদিন ধরেই ডাকাতি ও অপহরণের ঘটনা ঘটছে। আজ একজন জনপ্রতিনিধি নিজেই অপহরণের শিকার হওয়ায় এটি অত্যন্ত দুঃখজনক। সকাল থেকেই তারা বিষয়টি নিয়ে কাজ করছেন বলে জানান তিনি।
‎
‎স্থানীয়রা ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করে বলেন,এই সড়ক এখন আতঙ্কের রুটে পরিণত হয়েছে। দিনের আলোতেও যদি জনপ্রতিনিধি নিরাপদ না থাকে, তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়?
‎
‎পুলিশ জানিয়েছে, ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের শনাক্তে অভিযান অব্যাহত রয়েছে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd