• শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১১:৪১ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
টেকনাফে সৌদি প্রবাসীর বিরুদ্ধে জমি দখল ও ঘরবাড়ি ভাঙচুরের অভিযোগ টেকনাফে কোস্ট গার্ডের অভিযান: ৬,৫০০ পিস ইয়াবাসহ ২ জন আটক বিজিবি-পুলিশের যৌথ অভিযানে কুরিয়ার সার্ভিসের কার্গো স্টোর থেকে ১১ হাজার ২০০ ইয়াবা উদ্ধার রামুতে পুলিশের বিশেষ অভিযান: পিস্তল ও গুলিসহ মিনি পিকআপ চালক গ্রেপ্তার ঈদগাঁও উপজেলার পাঁচ ইউনিয়নে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কর্মী পরীক্ষা শুরু বিজিবি-পুলিশের যৌথ অভিযানে কুরিয়ার সার্ভিসের কার্গো স্টোর থেকে ১১ হাজার ২০০ পিস ইয়াবা উদ্ধার একই রাতে ঈদগাঁওর পোকখালীতে দুই বাড়িতে সংঘবদ্ধ ডাকাতি, এলাকাজুড়ে আতঙ্ক কক্সবাজারে বিজিবির অভিযানে ৩,৬০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক ২০ হাজার ইয়াবাসহ রামু উত্তর ফঁতেকারকুলের নুরুল হাশেম ও তেচ্ছিফুলের হাসান আলী গ্রেপ্তার ​৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি নুরুল হাকিম টেকনাফে গ্রেপ্তার

ঈদগাঁওতে পৃথক অভিযানে ধর্ষণচেষ্টা ও চুরির ঘটনায় ২ আসামি গ্রেফতার, উদ্ধার আইফোন

জাওয়ান উদ্দিন,কক্সবাজার / ১১৭ Time View
Update : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬

ঈদগাঁও প্রতিনিধি, কক্সবাজার:
কক্সবাজারের ঈদগাঁও থানার পুলিশ পৃথক দুটি অভিযানে শিশু ধর্ষণচেষ্টা ও বসতবাড়িতে চুরির ঘটনায় জড়িত দুই আসামিকে গ্রেফতার করেছে। এ সময় চুরির অর্থ দিয়ে ক্রয়কৃত দুটি আইফোনও উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার ইসলামপুর ইউনিয়নে ৭ বছরের এক শিশুকে নিজ দোকানের ভেতরে ধর্ষণের চেষ্টা চালায় জাহাঙ্গীর আলম ওরফে ‘কান কাটা জাহাঙ্গীর’ (৪২)। এ ঘটনায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে পুলিশ। ভুক্তভোগী শিশুকে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসা প্রদান করা হয়েছে। ঘটনায় শিশুটির মা বাদী হয়ে ঈদগাঁও থানায় মামলা দায়ের করেন (মামলা নং-১৩/৪৪), যা নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(৪)(খ) ধারায় অন্তর্ভুক্ত।

অন্যদিকে, ঈদগাঁও ইউনিয়নের জাগিরপাড়া এলাকায় নজির আহামদের বসতবাড়ির তালা ভেঙে ১০ লাখ ২৬ হাজার টাকা ও ৪ ভরি স্বর্ণালংকার চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় দায়েরকৃত মামলায় (নং-০৮/৩৯, ধারা- ৪৫৪/৩৮০ পেনাল কোড) এজাহারভুক্ত দুই আসামি মোঃ আবরার (১৮) ও মোঃ মোবারক (২০)-কে গ্রেফতার করে পুলিশ।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা চুরির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তাদের কাছ থেকে চুরির টাকায় ক্রয়কৃত দুটি আইফোন উদ্ধার করা হয়েছে।

ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ এটিএম শিফাতুল মাজদার জানান, “অবশিষ্ট চুরি হওয়া টাকা ও স্বর্ণালংকার উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে। দুটি ঘটনাই গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। শিশু নির্যাতনের মতো জঘন্য অপরাধ এবং চুরির ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd