• সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:২০ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
টেকনাফে যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান: পাচারকারীদের ২০ আস্তানা ধ্বংস, অপহৃত কিশোর উদ্ধার টেকনাফে র‌্যাবের অভিযানে ৬ লাখ ১৯ হাজার ইয়াবা উদ্ধার টেকনাফের উত্তর চৌধুরীপাড়ার আয়াছ ও রফিক আটক: টেকনাফে বিজিবির অভিযানে ২০ হাজার ইয়াবা উদ্ধার চেইন্দায় মাইনুদ্দীন রাসেল হত্যা মামলার পলাতক আসামি শাহজাহান গ্রেপ্তার টেকনাফের কচ্ছপিয়ায় নতুন পুলিশ ফাঁড়ির জায়গা পরিদর্শনে এমপি শাহজাহান চৌধুরী সন্তানের ছুরিকাঘাতে রক্তাক্ত বাবা, অবশেষে হাসপাতালেই শেষ নিঃশ্বাস ফেনীর ৪ তরুণ অপহরণ মামলার আসামি টেকনাফে গ্রেপ্তার পেকুয়ার চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান আসামি টেকনাফে গ্রেপ্তার টেকনাফের নয়া বাজারের রিদুয়ান অটোর লাইটে ১ হাজার ইয়াবাসহ রেজুখাল চেকপোস্টে আটক রাজধানীতে ককটেল ফুটিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, আটক ২

অতিরিক্ত দাম ও অস্বাস্থ্যকর পরিবেশে তেল-খাদ্য মজুদ: খাতুনগঞ্জে কোস্ট গার্ডের ধরপাকড়

দিদারুল আলম(জিসান) সিনিয়র'রিপোর্টার' কক্সবাজার / ২০৪ Time View
Update : সোমবার, ২০ এপ্রিল, ২০২৬

দিদারুল আলম জিসান: কক্সবাজার

সোমবার ২০ এপ্রিল রাতে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, চট্টগ্রামের খাতুনগঞ্জে কিছু অসাধু ব্যবসায়ী ভোজ্য তেল ও অন্যান্য নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্য মজুদ করে কৃত্রিম সংকট তৈরির করার চেষ্টা করছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আজ ২০ এপ্রিল ২০২৬ তারিখ সোমবার সকাল ১০টা হতে দুপুর ১টা পর্যন্ত কোস্ট গার্ড বেইস চট্টগ্রাম ও জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সমন্বয়ে উক্ত এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন একাধিক দোকানে দ্রব্য মূল্যের অতিরিক্ত দাম নেওয়া, মূল্য তালিকা হালনাগাদ না করা, খাদ্য দ্রব্যের সাথে অবৈধ কেমিক্যাল সংরক্ষণ করা, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য সংরক্ষণসহ খোলা বোতলে ভোজ্য তেল পরিমাণের তুলনায় মাপে কম পাওয়া যায়।

পরবর্তীতে বিভাগীয় উপ-পরিচালক জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম এর উপস্থিতিতে উক্ত ব্যবসায়ীদের ১ লক্ষ ২০ হাজার টাকা জরিমানা করে সতর্ক করা হয় এবং জরিমানাকৃত টাকা সরকারি কোষাগারে জমা দেওয়া হয়।

তিনি আরও বলেন, জনস্বার্থে ভোজ্য তেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখতে এবং কৃত্রিম সংকট প্রতিরোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd