• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০২:৫১ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
টেকনাফে সেনাসদস্যের ওপর রক্তক্ষয়ী হামলা: নেপথ্যে থাকা সেই ‘ডন’ আলম, জসিম ও রিদওয়ানরা কারা? মাছ ধরার আনন্দেও কাটছে না ভয়: টেকনাফের উপকূলবাসীর দ্বিমুখী জীবনসংগ্রাম টেকনাফে মা’দক সন্ত্রা’সীদের হাতে সেনা সদস্য গু’লি’বিদ্ধ, কক্সবাজারে বি’ক্ষো’ভ কক্সবাজারে এসআরবি-১৫-এর অভিযানে বগুড়ার ৩৭ লাখ টাকার প্রতারণা মামলার আসামি গ্রেপ্তার টেকনাফের লেদায় আইনশৃঙ্খলা বাহিনী ও ডাকাত দলের মধ্যে গোলাগুলি: গুলিবিদ্ধ ১ অভিযান টের পেয়ে পালিয়ে গেল কারবারিরা, টেকনাফে মিলল ২০ হাজার ইয়াবা সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের আগাম অনুমতি বাধ্যতামূলক কক্সবাজারে পেটের ভেতরে লুকানো ১,৫৮০ পিস ইয়াবাসহ রাজবাড়ীর যুবক আটক আপা আসবে তাই চলে যাচ্ছি, বিদায় বাংলাদেশ: আসিফ মাহমুদ প্রথম আলোর ফেসবুক পেজের সেই ‘স্যরি’ পোস্টের পেছনের গল্প

খুনিয়াপালংয়ের তুলাবাগানে ২ লাখ ইয়াবাসহ বস্তা ফেলে পালাল পাচারকারীরা

রামু প্রতিনিধি। / ১৯৭ Time View
Update : শনিবার, ১১ এপ্রিল, ২০২৬


কক্সবাজার: রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের তুলাবাগান এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর তল্লাশি অভিযানে প্রায় ২ লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। পাচারকারীরা বিজিবি সদস্যদের দেখে বস্তা ফেলে পালিয়ে যায়।

গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি টহলদল শনিবার (১১ এপ্রিল) খুনিয়া পালং  এলাকায় তল্লাশি চালায়। এ সময় সন্দেহজনক কয়েকজন ব্যক্তিকে দেখতে পেয়ে তাদের চ্যালেঞ্জ করলে তারা বস্তাটি ফেলে দ্রুত পালিয়ে যায়। পরে বস্তাটি তল্লাশি করে বিজিবি সদস্যরা প্রায় ২ লাখ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।
বিজিবি সূত্র জানায়, উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য কয়েক কোটি টাকা। পাচারকারীদের শনাক্ত করতে অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।
এলাকাবাসী জানান, তুলাবাগানসহ আশপাশের সীমান্তবর্তী এলাকা দিয়ে মিয়ানমার থেকে ইয়াবা পাচারের চেষ্টা প্রায়ই হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd