• বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১০:৩২ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
বিজিবি-পুলিশের যৌথ অভিযানে কুরিয়ার সার্ভিসের কার্গো স্টোর থেকে ১১ হাজার ২০০ ইয়াবা উদ্ধার রামুতে পুলিশের বিশেষ অভিযান: পিস্তল ও গুলিসহ মিনি পিকআপ চালক গ্রেপ্তার ঈদগাঁও উপজেলার পাঁচ ইউনিয়নে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কর্মী পরীক্ষা শুরু বিজিবি-পুলিশের যৌথ অভিযানে কুরিয়ার সার্ভিসের কার্গো স্টোর থেকে ১১ হাজার ২০০ পিস ইয়াবা উদ্ধার একই রাতে ঈদগাঁওর পোকখালীতে দুই বাড়িতে সংঘবদ্ধ ডাকাতি, এলাকাজুড়ে আতঙ্ক কক্সবাজারে বিজিবির অভিযানে ৩,৬০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক ২০ হাজার ইয়াবাসহ রামু উত্তর ফঁতেকারকুলের নুরুল হাশেম ও তেচ্ছিফুলের হাসান আলী গ্রেপ্তার ​৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি নুরুল হাকিম টেকনাফে গ্রেপ্তার ​৩ কোটি ৬০ লাখ টাকার ইয়াবাসহ উখিয়ার রহমতের বিলের মনজুর আলী আটক অস্বাভাবিক বিদ্যুৎ বিলে ঈদগাঁওজুড়ে ক্ষোভ, তদন্তের দাবি ঈদগাঁবাসীর

সীমান্তে অবৈধ মজুত: বিজিবি আটক করল ১৯ লিটার তেল ও ১১৬ কেজি রসুন

দিদারুল আলম(জিসান) সিনিয়র'রিপোর্টার' কক্সবাজার / ১৩১ Time View
Update : বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬

দিদারুল আলম জিসান: কক্সবাজার

কক্সবাজার জেলার কক্সবাজার বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর ৩৪ ব্যাটালিয়নের সীমান্তবর্তী এলাকায় ভোজ্য তেলের অবৈধ মজুত ও চোরাচালান প্রতিরোধে পরিচালিত অভিযানে ভোজ্য তেল ও রসুন আটক করা হয়।

কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম, পিবিজিএম, পিএসসি এ তথ্য নিশ্চিত করেন।

আজ ০৮ এপ্রিল ২০২৬ তারিখ আনুমানিক ২২৩০ ঘটিকায় কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর অধীনস্থ ঘুমধুম বিওপি’র বিশেষ টহলদল কর্তৃক সীমান্ত পিলার-৩৩ হতে আনুমানিক ২.৫ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে টিভি টাওয়ার রাবার বাগান নামক স্থানে অভিযান পরিচালনা করে মালিকবিহীন পরিত্যক্ত অবস্থায় ১৯ লিটার সয়াবিন তেল এবং ১১৬ কেজি রসুন আটক করতে সক্ষম হয়েছে। এছাড়াও বিগত ০১ সপ্তাহে বিভিন্ন অভিযানে ১৪২ লিটার ভোজ্য তেল আটক করা হয়েছে।

অধিনায়ক বলেন, “ভোজ্য তেল বাংলাদেশের একটি অত্যন্ত সংবেদনশীল নিত্যপ্রয়োজনীয় পণ্য। যা দেশের চাহিদার সিংহভাগ আমদানির মাধ্যমে মেটাতে হয়। ভোজ্য তেলের পর্যাপ্ত মজুত থাকা সত্ত্বেও দেশের চলমান প্রেক্ষাপটে কতিপয় অসাধু ব্যবসায়ী/সিন্ডিকেট চক্র কর্তৃক কৃত্রিম সংকট তৈরির অপচেষ্টা পরিলক্ষিত হচ্ছে। এমতাবস্থায় কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) কর্তৃক সীমান্তবর্তী এলাকায় ভোজ্য তেলের অবৈধ মজুত ও পাচার প্রতিরোধে সীমান্ত এলাকায় নিয়মিত ও বিশেষ টহল পরিচালনার মাধ্যমে চোরাকারবারী ও তাদের ব্যবহৃত রুট চিহ্নিত করাসহ কার্যকরী ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বিজিবি শুধু সীমান্ত পাহারাতেই নয়, বরং মাদক ও চোরাচালান প্রতিরোধেও সমানভাবে প্রতিশ্রুতিবদ্ধ। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

উল্লেখ্য, কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীনস্থ কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) দীর্ঘদিন ধরে সীমান্ত সুরক্ষা এবং মাদকসহ নানা অবৈধ কার্যক্রম দমনে সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখে আসছে। এসব অভিযানের মাধ্যমে কক্সবাজারবাসীর মধ্যে আস্থা ও স্বস্তি ফিরে এসেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd