• সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩১ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
টেকনাফে যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান: পাচারকারীদের ২০ আস্তানা ধ্বংস, অপহৃত কিশোর উদ্ধার টেকনাফে র‌্যাবের অভিযানে ৬ লাখ ১৯ হাজার ইয়াবা উদ্ধার টেকনাফের উত্তর চৌধুরীপাড়ার আয়াছ ও রফিক আটক: টেকনাফে বিজিবির অভিযানে ২০ হাজার ইয়াবা উদ্ধার চেইন্দায় মাইনুদ্দীন রাসেল হত্যা মামলার পলাতক আসামি শাহজাহান গ্রেপ্তার টেকনাফের কচ্ছপিয়ায় নতুন পুলিশ ফাঁড়ির জায়গা পরিদর্শনে এমপি শাহজাহান চৌধুরী সন্তানের ছুরিকাঘাতে রক্তাক্ত বাবা, অবশেষে হাসপাতালেই শেষ নিঃশ্বাস ফেনীর ৪ তরুণ অপহরণ মামলার আসামি টেকনাফে গ্রেপ্তার পেকুয়ার চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান আসামি টেকনাফে গ্রেপ্তার টেকনাফের নয়া বাজারের রিদুয়ান অটোর লাইটে ১ হাজার ইয়াবাসহ রেজুখাল চেকপোস্টে আটক রাজধানীতে ককটেল ফুটিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, আটক ২

নকল বিদেশি মদের কারখানায় হানা, কক্সবাজারে একজন গ্রেপ্তার

কক্সবাজার প্রতিনিধি। / ১৭২ Time View
Update : রবিবার, ৫ এপ্রিল, ২০২৬

কক্সবাজার শহরে নকল বিদেশি মদ তৈরির কারখানার সন্ধান পেয়েছে পুলিশ। অভিযান চালিয়ে বিপুল পরিমাণ সরঞ্জাম ও মাদকসামগ্রী উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

রবিবার (৫ এপ্রিল) ভোরে শহরের পশ্চিম নতুন বাহারছড়া এলাকায় অভিযান চালায় সদর মডেল থানা পুলিশ। অভিযানকালে পশ্চিম নতুন বাহারছড়া স্ক্র্যাপ গলির একটি ভবনের দ্বিতীয় তলার ভাড়া ফ্ল্যাট বাসা থেকে মোহন সেন নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত মোহন সেন চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার বরমা ইউনিয়নের সুচিয়া শ্মশান খালিবাড়ি এলাকার কার্তিক সেনের ছেলে বলে জানা যায়
পুলিশ জানায়, অভিযানে ১১০ বোতল নকল বিদেশি মদ, ৭৬টি খালি বিদেশি মদের বোতল, একটি ক্যাপ সিলিং মেশিন, একটি সীলার মেশিন, একটি হিট গান, ৫টি সাদা জেরি ক্যানে ১৬.৫ লিটার কেমিক্যাল জাতীয় পদার্থ, ৭২৫টি কর্ক, ৭৮০টি নকল বিদেশি মদের স্টিকার, ৮ ফর্দ বারকোড স্টিকার, ৫৫০টি কর্ক সিকিউরিটি সীল পেপার এবং নগদ ২৮ হাজার টাকা উদ্ধার করা হয়।
সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ছমি উদ্দিন বলেন, গ্রেপ্তার মোহন সেনের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে। মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।
অভিযানটি পরিচালনা করেন এসআই নুর মোহাম্মদ ও চিন্ময় বড়ুয়া।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd