• মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৮:৩৬ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
ঈদগাঁওয়ে শিশু নির্যাতন ও বাড়ি দখলের অভিযোগ আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা তোফায়েল আহমেদ মারা গেছেন ঈদগাঁওতে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত জ্বালানি তেলের দাম আবার বাড়ল চট্টগ্রামে কোস্টগার্ডের অভিযান: ১.৫ টন কয়লাসহ চোরাচালানের মালামাল ও বোট জব্দ কক্সবাজারের উখিয়ায় ৬৪ বিজিবির অভিযানে ৮০ হাজার পিস ইয়াবা উদ্ধার স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযান: ১১২ ক্যান বিদেশি বিয়ারসহ দুই মাদক কারবারি আটক টেকনাফের ৫ বছরের রায়হান, সহায়তার হাত বাড়ানোর অনুরোধ,(০১৮১৩১৬২৩৩৯) আব্দু রহিম ডোনাল্ড ট্রাম্প বেঁচে গেল। শেষ পর্যন্ত কোরবানি দেওয়া হচ্ছে না অ্যালবিনো জাতের ভাইরাল মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’কে।

শিক্ষকতা পেশায় থেকে সরাসরি রাজনীতি করা সমীচীন নয়: ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল

নিউজ ডেস্ক। / ১১৮ Time View
Update : শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬


নেত্রকোনা-১ (কলমাকান্দা-দুর্গাপুর) আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, রাজনীতি করার অধিকার সবার থাকলেও শিক্ষকতা পেশায় থেকে সরাসরি রাজনৈতিক কার্যক্রমে যুক্ত থাকা সমীচীন নয়। রাজনীতি করতে হলে শিক্ষকতা পেশা ছেড়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। এ ধরনের বিষয় কোনোভাবেই সহনীয় হবে না বলেও উল্লেখ করেন।

শুক্রবার (৩ এপ্রিল) সন্ধ্যায় কলমাকান্দা উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির আয়োজিত শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডেপুটি স্পিকার বলেন, জনপ্রিয়তা অর্জনের জন্য শুধু মন ভোলানো কথা বলাই একজন রাজনৈতিক কর্মীর দায়িত্ব নয়, বরং বাস্তবতা তুলে ধরা জরুরি—তা অজনপ্রিয় হলেও।
কলমাকান্দা ও দুর্গাপুর উপজেলার সরকারি কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, প্রশাসনের কাজ মানুষের জন্য। স্বল্প সময়ের জন্য দায়িত্বে থাকলেও এমনভাবে কাজ করতে হবে, যাতে সাধারণ মানুষ তাদের দীর্ঘদিন মনে রাখে।
তিনি আরও বলেন, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরাই ভবিষ্যতের রাষ্ট্রনেতা তৈরির মূল কারিগর। তাই শিক্ষকদের রাজনীতি থেকে দূরে থেকে শিক্ষাদানে মনোযোগী হওয়ার আহ্বান জানান তিনি। একজন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা কিংবা অন্য যেকোনো উচ্চপদস্থ কর্মকর্তার ভিত্তি গড়ে ওঠে প্রাথমিক শিক্ষার হাত ধরেই। আর সেই ভিত্তি নির্মাণ করেন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা।
তিনি বলেন, শুধু বিদ্যালয়ের ভবন নির্মাণ বা অবকাঠামো উন্নয়ন করলেই চলবে না। শিক্ষার্থীদের সঠিক মানুষ হিসেবে গড়ে তুলতে শিক্ষকদের আরও দায়িত্বশীল হতে হবে। প্রতিটি শিক্ষার্থীকে নিজের সন্তানের মতো করে দেখার আহ্বান জানিয়ে তিনি বলেন, “শিক্ষার্থী যখন বিদ্যালয়ে আসে, তখন সে কেবল কোনো অভিভাবকের সন্তান নয়, সে শিক্ষকেরও সন্তান।”
দেশে নৈতিক অবক্ষয়ের প্রসঙ্গ টেনে তিনি বলেন, প্রাথমিক স্তরের শিক্ষার মান ও মূল্যবোধের চর্চায় আগের তুলনায় পরিবর্তন এসেছে। এর ফলে সমাজে নানা ধরনের সমস্যা তৈরি হচ্ছে। তাই প্রাথমিক পর্যায় থেকেই নৈতিক শিক্ষা জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সদস্য সচিব রাজা হান্নান তালুকদারের সঞ্চালনায় এবং সভাপতি এমদাদুল হকের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এসএম মিকাইল ইসলাম, শিক্ষক শফিকুল ইসলাম, মিনহাজ বেগম, বনানী জামিল ও শিউলি রানী চন্দ। এ সময় উপজেলার ১৭২টি বিদ্যালয়ের শিক্ষকরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd