• রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৯ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
ফেনীর ৪ তরুণ অপহরণ মামলার আসামি টেকনাফে গ্রেপ্তার পেকুয়ার চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান আসামি টেকনাফে গ্রেপ্তার টেকনাফের নয়া বাজারের রিদুয়ান অটোর লাইটে ১ হাজার ইয়াবাসহ রেজুখাল চেকপোস্টে আটক রাজধানীতে ককটেল ফুটিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, আটক ২ ঘুমধুমে ২০ হাজার ইয়াবাসহ এফডিএমএন সদস্য আটক টেকনাফে মেরিন ড্রাইভ সড়কে ট্যুরিস্ট জিপ উল্টে ভয়াবহ দুর্ঘটনা ৫ হাজার পিস ইয়াবাসহ লোহাগাড়ায় গ্রেপ্তার উখিয়ার তাঁতীদল নেতা আশেক হ্নীলা রঙ্গিখালীর ‘কথিত সাংবাদিক’ নুরুল আলম আনোয়ারায় বিপুল পরিমাণ ইয়াবাসহ গ্রেপ্তার মায়ানমারে পাচারের সময় ৩ ট্রাক ইউরিয়া সারসহ দুই পাচারকারী আটক উখিয়ার ক্যাম্প-৭ থেকে আরসা সদস্য মাহমুদুল হাসান গ্রেপ্তার: অস্ত্র মামলায় ১৭ বছরের কারাদণ্ডপ্রাপ্ত আসামি

রামুতে জ্যোতিসেন কম্পিউটার ট্রেনিং সেন্টার উদ্বোধন

রামু প্রতিনিধি। / ৩১৭ Time View
Update : বুধবার, ১ এপ্রিল, ২০২৬


রামু, ১ এপ্রিল ২০২৬: ফ্রান্সের Solinfo Association ও TDF-এর উদ্যোগে এবং Social Aid বাংলাদেশের ব্যবস্থাপনায় কক্সবাজারের রামু উপজেলার রাংকুট জ্যোতিসেন উচ্চ বিদ্যালয়ে আজ জ্যোতিসেন কম্পিউটার ট্রেনিং সেন্টারর শুভ উদ্বোধন করা হয়েছে।
উদ্বোধন করেন রামু উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব মো. ফজলে রাব্বানী চৌধুরী। জ্যোতিসেন উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা শ্রদ্ধেয় জ্যোতিসেন মহাথের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সোশ্যাল এইড বাংলাদেশের চেয়ারম্যান বাবু প্রসূণ কান্তি বড়ুয়া, বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু অসীম বড়ুয়া, ফ্রান্স কর্তৃক নিয়োগকৃত কম্পিউটার শিক্ষকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
ফ্রান্স ও বাংলাদেশের যৌথ উদ্যোগে প্রতিষ্ঠিত এই সেন্টারের নামকরণ করা হয়েছে ‘জ্যোতিসেন কম্পিউটার ট্রেনিং সেন্টার’।
প্রজন্মের সকলকে তথ্য-প্রযুক্তিতে সমৃদ্ধ করা এবং ডিজিটাল দক্ষতা বৃদ্ধির মাধ্যমে যুবসমাজকে এগিয়ে নেওয়াই এই কম্পিউটার ট্রেনিং সেন্টারের মূল প্রতিপাদ্য।
এই উদ্যোগের মাধ্যমে স্থানীয় শিক্ষার্থী ও যুবকরা আধুনিক কম্পিউটার প্রশিক্ষণের সুযোগ পাবেন বলে আশা করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd