• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০২:৪৬ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
টেকনাফে সেনাসদস্যের ওপর রক্তক্ষয়ী হামলা: নেপথ্যে থাকা সেই ‘ডন’ আলম, জসিম ও রিদওয়ানরা কারা? মাছ ধরার আনন্দেও কাটছে না ভয়: টেকনাফের উপকূলবাসীর দ্বিমুখী জীবনসংগ্রাম টেকনাফে মা’দক সন্ত্রা’সীদের হাতে সেনা সদস্য গু’লি’বিদ্ধ, কক্সবাজারে বি’ক্ষো’ভ কক্সবাজারে এসআরবি-১৫-এর অভিযানে বগুড়ার ৩৭ লাখ টাকার প্রতারণা মামলার আসামি গ্রেপ্তার টেকনাফের লেদায় আইনশৃঙ্খলা বাহিনী ও ডাকাত দলের মধ্যে গোলাগুলি: গুলিবিদ্ধ ১ অভিযান টের পেয়ে পালিয়ে গেল কারবারিরা, টেকনাফে মিলল ২০ হাজার ইয়াবা সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের আগাম অনুমতি বাধ্যতামূলক কক্সবাজারে পেটের ভেতরে লুকানো ১,৫৮০ পিস ইয়াবাসহ রাজবাড়ীর যুবক আটক আপা আসবে তাই চলে যাচ্ছি, বিদায় বাংলাদেশ: আসিফ মাহমুদ প্রথম আলোর ফেসবুক পেজের সেই ‘স্যরি’ পোস্টের পেছনের গল্প

কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযান: ৬ ছিনতাইকারী গ্রেফতার

জাওয়ান উদ্দিন,কক্সবাজার / ২৮৯ Time View
Update : মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬

কক্সবাজার প্রতিনিধি: পর্যটন নগরী কক্সবাজার শহরে ছিনতাই দমন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পরিচালিত বিশেষ অভিযানে ৬ জন ছিনতাইকারীকে গ্রেফতার করেছে কক্সবাজার সদর মডেল থানা পুলিশ।
পুলিশ জানায়, পুলিশ সুপার, কক্সবাজারের নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল)-এর সার্বিক পরিকল্পনায় শহরের বিভিন্ন এলাকায় ছিনতাইকারী, অস্ত্র ও মাদক উদ্ধারের লক্ষ্যে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অফিসার ইনচার্জ মোঃ ছমি উদ্দিনের নেতৃত্বে কক্সবাজার পৌরসভা ও আশপাশের ইউনিয়নে অভিযান চালানো হয়।
গ্রেফতারকৃতরা হলেন— নাছির উদ্দিন (৪২), শেফায়েত উল্লাহ (২২), ইব্রাহীম (২৫), জসিম উদ্দিন (২৮), শামসুল আলম (৩২) এবং শফিকুল হাসান (২৪)। এদের মধ্যে কয়েকজন ভাসমান বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
আইন-শৃঙ্খলা রক্ষায় এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd