• শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৩:৩৯ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
টেকনাফে কোস্ট গার্ডের অভিযান: ৬,৫০০ পিস ইয়াবাসহ ২ জন আটক বিজিবি-পুলিশের যৌথ অভিযানে কুরিয়ার সার্ভিসের কার্গো স্টোর থেকে ১১ হাজার ২০০ ইয়াবা উদ্ধার রামুতে পুলিশের বিশেষ অভিযান: পিস্তল ও গুলিসহ মিনি পিকআপ চালক গ্রেপ্তার ঈদগাঁও উপজেলার পাঁচ ইউনিয়নে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কর্মী পরীক্ষা শুরু বিজিবি-পুলিশের যৌথ অভিযানে কুরিয়ার সার্ভিসের কার্গো স্টোর থেকে ১১ হাজার ২০০ পিস ইয়াবা উদ্ধার একই রাতে ঈদগাঁওর পোকখালীতে দুই বাড়িতে সংঘবদ্ধ ডাকাতি, এলাকাজুড়ে আতঙ্ক কক্সবাজারে বিজিবির অভিযানে ৩,৬০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক ২০ হাজার ইয়াবাসহ রামু উত্তর ফঁতেকারকুলের নুরুল হাশেম ও তেচ্ছিফুলের হাসান আলী গ্রেপ্তার ​৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি নুরুল হাকিম টেকনাফে গ্রেপ্তার ​৩ কোটি ৬০ লাখ টাকার ইয়াবাসহ উখিয়ার রহমতের বিলের মনজুর আলী আটক

রামুতে পুলিশের বিশেষ অভিযানে ৭ সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

রামু প্রতিনিধি। / ১৬৯ Time View
Update : শনিবার, ২৮ মার্চ, ২০২৬


কক্সবাজার: কক্সবাজারের রামু উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলার সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্ত সাতজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
গত ২৭ মার্চ (শুক্রবার) পুলিশ সুপার এ.এন.এম সাজেদুর রহমানের নির্দেশনায় রামু থানার একটি চৌকস দল উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে।
গ্রেপ্তারকৃতরা হলেন:
১. শাবু বেগম — উত্তর মিঠাছড়ির পাহাড়িয়া পাড়া এলাকার আবুল কালাম আজাদের স্ত্রী (মারধর ও হুমকি মামলা)।
২. নুর সরোয়ার — রশিদনগর দক্ষিণ নাছিরা পাড়া এলাকার মৃত হাজী নুর মোহাম্মদের ছেলে (মাদক মামলা)।
৩. পেঠান আলী — বড়বিল এলাকার মৃত হাবিবুর রহমানের ছেলে (বন মামলা)।
৪. ফরিদ উদ্দিন — ঈদগাঁও ইউনিয়নের পশ্চিম হাছনাকাটা এলাকার নুরুল আলমের ছেলে (পারিবারিক আদালত মামলা)।
৫. আলী হোছন (২৬) — দক্ষিণ মিঠাছড়ি সাকিরামুড়া এলাকার আব্দুস শুক্কুরের ছেলে (দাঙ্গা ও ভাঙচুর মামলা)।
৬. মোঃ মিজান (৩২) — চেইন্দা বনতলা এলাকার মৃত হারুন সওদাগরের ছেলে (পরিবেশ সংরক্ষণ আইন মামলা)।
৭. মাইমুন উদ্দিন ওরফে শাহজাহান — দক্ষিণ মিঠাছড়ি ফকিরা মুড়া এলাকার ছৈয়দ নুরের ছেলে (বন মামলা)।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে আইনের চোখ ফাঁকি দিয়ে আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আইনের আওতায় আনা হয়েছে।
রামু থানা পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃত আসামিদের যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। জননিরাপত্তা রক্ষায় পুলিশের এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd