• বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৬:২১ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
কক্সবাজারে বিজিবির অভিযানে ৩,৬০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক ২০ হাজার ইয়াবাসহ রামু উত্তর ফঁতেকারকুলের নুরুল হাশেম ও তেচ্ছিফুলের হাসান আলী গ্রেপ্তার ​৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি নুরুল হাকিম টেকনাফে গ্রেপ্তার ​৩ কোটি ৬০ লাখ টাকার ইয়াবাসহ উখিয়ার রহমতের বিলের মনজুর আলী আটক অস্বাভাবিক বিদ্যুৎ বিলে ঈদগাঁওজুড়ে ক্ষোভ, তদন্তের দাবি ঈদগাঁবাসীর সাংবাদিক সমাজের তীব্র আন্দোলনের মুখে অবশেষে মুক্তি পেলেন হাফিজুর রহমান শফিক রামুতে ছাত্রলীগের শোডাউন: সাদ্দাম-মিশুকসহ ৩১ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা টেকনাফে ৩০ লিটার মদ ও ইজিবাইক টমটমসহ ৪ মাদক কারবারি গ্রেফতার পেকুয়া-চকরিয়ায় সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প, চিকিৎসাসেবা পেলেন ২ হাজার মানুষ সংরক্ষিত বন রক্ষায় গিয়ে বারবার হামলার শিকার বনকর্মীরা: রামুতে আহত রেঞ্জ কর্মকর্তাসহ ৫

প্রধানমন্ত্রীর উপদেষ্টা সেজে ভুয়া গেজেট তৈরি ও প্রতারণা: গ্রেপ্তার আরিফ মাঈনুদ্দিন

কক্সবাজার প্রতিনিধি। / ১৮৪ Time View
Update : সোমবার, ২৩ মার্চ, ২০২৬


২২ মার্চ ২০২৬: প্রধানমন্ত্রীর উপদেষ্টা পরিচয় দিয়ে ভুয়া গেজেট ও পরিচয়পত্র তৈরি করে দীর্ঘদিন ধরে প্রতারণা চালানোর অভিযোগে আরিফ মাঈনুদ্দিন (৫০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে।

শনিবার (২১ মার্চ) দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে কক্সবাজার জেলার চকরিয়া থানা এলাকায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি), কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট এবং কক্সবাজার জেলা পুলিশের যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।
রোববার (২২ মার্চ) দুপুরে রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলাম।
তিনি জানান, আরিফ মাঈনুদ্দিন নিজেকে বিভিন্ন সময় ‘ড. আরিফ মাঈনুদ্দিন’, ‘মহিউদ্দিন চৌধুরী’ কিংবা ‘আরিফ চৌধুরী’ নামে পরিচয় দিয়ে প্রতারণা করে আসছিলেন। তিনি নিজেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের ‘বিশেষ উপদেষ্টা’ এবং কখনো কখনো ‘প্রতিমন্ত্রী’ পরিচয় দিতেন।
অভিযোগ রয়েছে, তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের স্বাক্ষর জাল করে ভুয়া সরকারি গেজেট তৈরি করেন। গত ১৭ ফেব্রুয়ারি তারিখ দিয়ে এমন একটি ভুয়া প্রজ্ঞাপন তৈরি করে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছে পাঠিয়েছিলেন, যাতে নিজেকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবে দেখানো হয়েছে।
এছাড়া, প্রতিমন্ত্রীর পদমর্যাদা দাবি করে দুর্নীতি দমন কমিশন (দুদক)-এ চিঠি দিয়েছেন এবং বাংলাদেশ ব্যাংকে এক হাজার কোটি টাকা ঋণ প্রদানের জন্য আবেদনপত্র পাঠিয়েছেন বলে জানা গেছে।
ডিবি সূত্র জানায়, দীর্ঘদিন ধরে বিভিন্ন নাম ও পরিচয় ব্যবহার করে তিনি নানা অপকর্ম চালিয়ে আসছিলেন। গ্রেপ্তারের পর তার বিরুদ্ধে প্রতারণা, জালিয়াতি ও সরকারি নথি জাল করার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, এ ধরনের প্রতারণা থেকে জনগণকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে এবং এ বিষয়ে আরও তদন্ত চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd