• বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৬:২০ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
কক্সবাজারে বিজিবির অভিযানে ৩,৬০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক ২০ হাজার ইয়াবাসহ রামু উত্তর ফঁতেকারকুলের নুরুল হাশেম ও তেচ্ছিফুলের হাসান আলী গ্রেপ্তার ​৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি নুরুল হাকিম টেকনাফে গ্রেপ্তার ​৩ কোটি ৬০ লাখ টাকার ইয়াবাসহ উখিয়ার রহমতের বিলের মনজুর আলী আটক অস্বাভাবিক বিদ্যুৎ বিলে ঈদগাঁওজুড়ে ক্ষোভ, তদন্তের দাবি ঈদগাঁবাসীর সাংবাদিক সমাজের তীব্র আন্দোলনের মুখে অবশেষে মুক্তি পেলেন হাফিজুর রহমান শফিক রামুতে ছাত্রলীগের শোডাউন: সাদ্দাম-মিশুকসহ ৩১ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা টেকনাফে ৩০ লিটার মদ ও ইজিবাইক টমটমসহ ৪ মাদক কারবারি গ্রেফতার পেকুয়া-চকরিয়ায় সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প, চিকিৎসাসেবা পেলেন ২ হাজার মানুষ সংরক্ষিত বন রক্ষায় গিয়ে বারবার হামলার শিকার বনকর্মীরা: রামুতে আহত রেঞ্জ কর্মকর্তাসহ ৫

রামুতে টমটম চালক হত্যা: স্ত্রী টিকটকার আঁখি গ্রেপ্তার

রামু প্রতিনিধি। / ১৭৮ Time View
Update : সোমবার, ১৬ মার্চ, ২০২৬

রামুতে আলোচিত টমটম চালক হত্যা মামলায় প্রধান পলাতক আসামি গ্রেপ্তার
কক্সবাজারের রামুতে টমটম (ব্যাটারিচালিত ইজিবাইক) চালক বেলাল উদ্দিন জিহাদ হত্যা মামলার প্রধান পলাতক আসামি ও নিহতের স্ত্রী টিকটকার তাহেরা আক্তার আঁখি (২৮)-কে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৫।
১৬ মার্চ বিকালে উখিয়া উপজেলার কোটবাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
এর আগে গত ৪ মার্চ রামু উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়নের পূর্ব মেরংলোয়া গ্রামের একটি ভাড়া বাসা থেকে বেলাল উদ্দিনের (২৫) গলাকাটা অর্ধগলিত লাশ উদ্ধার করে পুলিশ। ঘটনার পর থেকেই তার স্ত্রী তাহেরা আক্তার আঁখি পলাতক ছিলেন।
প্রাথমিক তদন্তে পারিবারিক কলহের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে ধারণা করা হয়। নিহত বেলাল উদ্দিন রাজারকুল ইউনিয়নের হাজীপাড়া এলাকার আবুল কাশেমের ছেলে।
র‌্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাহেরা আক্তার আঁখিকে উখিয়ার কোটবাজার থেকে আটক করা হয়। তাকে জিজ্ঞাসাবাদ করে হত্যাকাণ্ডের বিস্তারিত তথ্য উদ্ঘাটনের চেষ্টা চলছে।
এ ঘটনায় রামু থানায় মামলা দায়ের করা হয়েছে এবং তদন্ত অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd