• শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
নদীপথে পাচারের সময় ১ লাখ ১০ হাজার ইয়াবা উদ্ধার, পালিয়ে গেল চোরাকারবারী বর্ষায় কাদায় ডুবে পোকখালীর দক্ষিণ চরপাড়া সড়ক, দুর্ভোগে শিক্ষার্থী-জনসাধারণ ঈদগাঁও ইসলামপুরে বোট মাঝিদের সঙ্গে এমপি লুৎফুর রহমান কাজলের সৌজন্য সাক্ষাৎ উখিয়ায় বৌদ্ধ বিহারে হামলা ও ভাঙচুর: নেপথ্যে কি সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের চেষ্টা? ঈদগাঁও কলেজ গেইট এলাকায় দুই লাগেজ ভর্তি গাঁজা উদ্বার, আটক- ২ টেকনাফে সৌদি প্রবাসীর বিরুদ্ধে জমি দখল ও ঘরবাড়ি ভাঙচুরের অভিযোগ টেকনাফে কোস্ট গার্ডের অভিযান: ৬,৫০০ পিস ইয়াবাসহ ২ জন আটক বিজিবি-পুলিশের যৌথ অভিযানে কুরিয়ার সার্ভিসের কার্গো স্টোর থেকে ১১ হাজার ২০০ ইয়াবা উদ্ধার রামুতে পুলিশের বিশেষ অভিযান: পিস্তল ও গুলিসহ মিনি পিকআপ চালক গ্রেপ্তার ঈদগাঁও উপজেলার পাঁচ ইউনিয়নে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কর্মী পরীক্ষা শুরু

র‍্যাবের জালে টেকনাফ স্বেচ্ছাসেবক দলের সভাপতি, গ্রেফতারের পর সমর্থকদের বিক্ষোভে আগুন

টেকনাফ প্রতিনিধি। / ১৬১ Time View
Update : বুধবার, ১১ মার্চ, ২০২৬

কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে টেকনাফ সদর ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের সভাপতি ফরিদুল আলমকে গ্রেফতার করেছে, র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। গ্রেফতারের সময় তার সমর্থকদের মাঝে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হলে র‍্যাবের সাথে থাকা দুটি মোটরসাইকেলে আগুন দেওয়ার ঘটনা ঘটে।

গ্রেফতারকৃত ফরিদুল আলম (৩৮) টেকনাফ সদর ইউনিয়নের নাজিরপাড়া এলাকার বাসিন্দা এবং ছিদ্দিক আহম্মদের ছেলে। তিনি একাধিক মামলার পলাতক আসামি বলে জানিয়েছে প্রশাসন।

বুধবার (১১ মার্চ) সন্ধ্যার দিকে টেকনাফ সদর ইউনিয়নের নাজিরপাড়া ফুটবল মাঠে অনুষ্ঠিত একটি ইফতার মাহফিল থেকে তাকে আটক করা হয়। র‍্যাব-১৫ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

র‍্যাব-১৫ ব্যাটালিয়ন সূত্রে জানা যায়, ফরিদুল আলমের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে এবং তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। অভিযান চালিয়ে তাকে আটক করার পর পরিস্থিতি উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে এবং মোটরসাইকেল আগুন ধরিয়ে দেখা কিছু জনগণ।

প্রত্যক্ষদর্শীরা জানান, গ্রেফতারের পর তার কিছু অনুসারী ক্ষুব্ধ হয়ে র‍্যাবের দুটি মোটরসাইকেলে আগুন দিয়ে পুড়িয়ে দেয়। পরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

এ বিষয়ে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সাইফুল ইসলাম জানান, সদর নাজিরপাড়ার ফুটবল মাঠ থেকে ওয়ারেন্টভুক্ত আসামি ফরিদুল আলমকে গ্রেফতার করেছে র‍্যাব সদস্যরা। আগুনে পুড়ে যাওয়া দুটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে এবং বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

তিনি আরও জানান, গ্রেফতারকৃত ফরিদুল আলমের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে তাকে টেকনাফ মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd