কক্সবাজারের রামু উপজেলার রাবার বাগানে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে।
পরে স্থানীয় সূত্রে তার পরিচয় শনাক্ত করা হয়েছে। নিহত ব্যক্তির নাম শামশুল আলম। তিনি কক্সবাজার পাহাড়তলী এলাকার বাসিন্দা।
ঘটনাস্থলের দেখা যায়, মরদেহটি মাটিতে পড়ে আছে এবং শরীরের বিভিন্ন অংশে প্রচুর সংখ্যক পিঁপড়া (লাল পিঁপড়া) শরীরে । এতে তার মুখমণ্ডল, ঘাড় ও বুক অংশে পিঁপড়ার কামড়ের চিহ্ন স্পষ্ট। মরদেহের পাশে পড়ে থাকা মাস্ক ও পোশাকও পিঁপড়ায় ঢেকে গেছে।
স্থানীয়দের বরাতে জানা গেছে, রামু উপজেলার রাবার বাগানের নির্জন স্থানে এই মরদেহটি পড়ে থাকতে দেখা যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। মৃত্যুর কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। পিঁপড়ার আক্রমণের কারণে শরীরের অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছিল বলে ধারণা করা হচ্ছে।
পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, শামশুল আলমের পরিবারের সদস্যরা জানান,গত কাল সকালে বাড়ি থেকে বের হয়ে আর বাড়িতে ফিরেনি। পড়ে তার নিখোঁজের বিষয়ে খোঁজখবর নিচ্ছিলেন।
রামু থানা পুলিশ মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে ।
এ ঘটনায় পুলিশ আরও তদন্ত করছে। মৃত্যুর সঠিক কারণ ও এর পেছনে অন্য কোনো রহস্য আছে কি না তা খতিয়ে দেখা হবে।