• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০২:২৬ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
টেকনাফে সেনাসদস্যের ওপর রক্তক্ষয়ী হামলা: নেপথ্যে থাকা সেই ‘ডন’ আলম, জসিম ও রিদওয়ানরা কারা? মাছ ধরার আনন্দেও কাটছে না ভয়: টেকনাফের উপকূলবাসীর দ্বিমুখী জীবনসংগ্রাম টেকনাফে মা’দক সন্ত্রা’সীদের হাতে সেনা সদস্য গু’লি’বিদ্ধ, কক্সবাজারে বি’ক্ষো’ভ কক্সবাজারে এসআরবি-১৫-এর অভিযানে বগুড়ার ৩৭ লাখ টাকার প্রতারণা মামলার আসামি গ্রেপ্তার টেকনাফের লেদায় আইনশৃঙ্খলা বাহিনী ও ডাকাত দলের মধ্যে গোলাগুলি: গুলিবিদ্ধ ১ অভিযান টের পেয়ে পালিয়ে গেল কারবারিরা, টেকনাফে মিলল ২০ হাজার ইয়াবা সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের আগাম অনুমতি বাধ্যতামূলক কক্সবাজারে পেটের ভেতরে লুকানো ১,৫৮০ পিস ইয়াবাসহ রাজবাড়ীর যুবক আটক আপা আসবে তাই চলে যাচ্ছি, বিদায় বাংলাদেশ: আসিফ মাহমুদ প্রথম আলোর ফেসবুক পেজের সেই ‘স্যরি’ পোস্টের পেছনের গল্প

ভয়ংকর অপরাধ ফাঁস: রাজধানীতে ৪৭ মাথার খুলি উদ্ধার, চার সদস্য গ্রেপ্তার

নিউজ ডেস্ক। / ২৪২ Time View
Update : সোমবার, ৯ মার্চ, ২০২৬

রাজধানী ঢাকায় পুলিশের বিশেষ অভিযানে কঙ্কাল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, ৪৭টি মাথার খুলি উদ্ধার!

ঢাকা: রাজধানীতে একটি চক্রের বিরুদ্ধে অভিযান চালিয়ে ৪৭টি মানুষের মাথার খুলি এবং বিপুল পরিমাণ হাড়-কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগ এই বিশেষ অভিযান পরিচালনা করে। সোমবার (৯ মার্চ) দিবাগত রাতে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতরা মানবদেহের কঙ্কাল চুরি করে বিভিন্ন স্থানে বিক্রির সঙ্গে জড়িত ছিল। অভিযানকালে তাদের কাছ থেকে ৪৭টি মাথার খুলিসহ প্রচুর পরিমাণ হাড় ও কঙ্কালের অংশ উদ্ধার করা হয়। এসব কঙ্কাল সম্ভবত কবরস্থান বা অন্যান্য স্থান থেকে চুরি করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
ডিএমপি সূত্র জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং তাদের জিজ্ঞাসাবাদ করে চক্রের অন্য সদস্যদের সন্ধান ও কঙ্কালের উৎস সম্পর্কে আরও তথ্য সংগ্রহ করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd