• শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০১:৩৭ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
টেকনাফে কোস্ট গার্ডের অভিযান: ৬,৫০০ পিস ইয়াবাসহ ২ জন আটক বিজিবি-পুলিশের যৌথ অভিযানে কুরিয়ার সার্ভিসের কার্গো স্টোর থেকে ১১ হাজার ২০০ ইয়াবা উদ্ধার রামুতে পুলিশের বিশেষ অভিযান: পিস্তল ও গুলিসহ মিনি পিকআপ চালক গ্রেপ্তার ঈদগাঁও উপজেলার পাঁচ ইউনিয়নে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কর্মী পরীক্ষা শুরু বিজিবি-পুলিশের যৌথ অভিযানে কুরিয়ার সার্ভিসের কার্গো স্টোর থেকে ১১ হাজার ২০০ পিস ইয়াবা উদ্ধার একই রাতে ঈদগাঁওর পোকখালীতে দুই বাড়িতে সংঘবদ্ধ ডাকাতি, এলাকাজুড়ে আতঙ্ক কক্সবাজারে বিজিবির অভিযানে ৩,৬০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক ২০ হাজার ইয়াবাসহ রামু উত্তর ফঁতেকারকুলের নুরুল হাশেম ও তেচ্ছিফুলের হাসান আলী গ্রেপ্তার ​৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি নুরুল হাকিম টেকনাফে গ্রেপ্তার ​৩ কোটি ৬০ লাখ টাকার ইয়াবাসহ উখিয়ার রহমতের বিলের মনজুর আলী আটক

দোকানে ঢুকে পায়ের রগ কেটে যুবদল নেতা খান মুরাদকে নৃশংস হত্যা

নিউজ ডেস্ক। / ১৮১ Time View
Update : শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৬

খুলনা , ২৭ ফেব্রুয়ারি: খুলনার দিঘলিয়া উপজেলায় প্রকাশ্য দিবালোকে এক যুবদল নেতাকে দোকানের ভেতর ঢুকে পায়ের রগ কেটে নৃশংস হত্যা করা হয়েছে। নিহতের নাম খান মুরাদ (৪৫)। তিনি সেনহাটি ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ছিলেন।
ঘটনাটি ঘটেছে শুক্রবার বিকাল সাড়ে ৪টার দিকে উপজেলার সেনহাটি বক্সিবাড়ী কবরস্থানের সামনে। স্থানীয় সূত্র জানায়, পূর্ব শত্রুতার জের ধরে সাজ্জাদ, আলামিনসহ ১০-১৫ জনের একটি দল মুরাদের ওপর হামলা চালায়। আত্মরক্ষার্থে তিনি কাছাকাছি একটি দোকানে আশ্রয় নেন। কিন্তু হামলাকারীরা দোকানের তালা ভেঙে ভেতরে ঢুকে ছুরি দিয়ে তার দুই হাঁটুর নিচের রগ কেটে দেয়।
স্থানীয় লোকজন তাকে আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে দিঘলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। পরে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। লাশ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে।
দিঘলিয়া থানার ওসি মোহাম্মদ শাহ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং লাশ উদ্ধার করেছে।
নিহত খান মুরাদ হাজীগ্রামের খান মুনসুর আহমেদের ছেলে। রাজনীতির পাশাপাশি তিনি ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd