• শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৫:১০ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
টেকনাফে কোস্ট গার্ডের অভিযান: ৬,৫০০ পিস ইয়াবাসহ ২ জন আটক বিজিবি-পুলিশের যৌথ অভিযানে কুরিয়ার সার্ভিসের কার্গো স্টোর থেকে ১১ হাজার ২০০ ইয়াবা উদ্ধার রামুতে পুলিশের বিশেষ অভিযান: পিস্তল ও গুলিসহ মিনি পিকআপ চালক গ্রেপ্তার ঈদগাঁও উপজেলার পাঁচ ইউনিয়নে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কর্মী পরীক্ষা শুরু বিজিবি-পুলিশের যৌথ অভিযানে কুরিয়ার সার্ভিসের কার্গো স্টোর থেকে ১১ হাজার ২০০ পিস ইয়াবা উদ্ধার একই রাতে ঈদগাঁওর পোকখালীতে দুই বাড়িতে সংঘবদ্ধ ডাকাতি, এলাকাজুড়ে আতঙ্ক কক্সবাজারে বিজিবির অভিযানে ৩,৬০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক ২০ হাজার ইয়াবাসহ রামু উত্তর ফঁতেকারকুলের নুরুল হাশেম ও তেচ্ছিফুলের হাসান আলী গ্রেপ্তার ​৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি নুরুল হাকিম টেকনাফে গ্রেপ্তার ​৩ কোটি ৬০ লাখ টাকার ইয়াবাসহ উখিয়ার রহমতের বিলের মনজুর আলী আটক

শাহজাহানপুর থানা আওয়ামী লীগ নেত্রীর মরদেহ উদ্ধার, হত্যার আশঙ্কা

নিজস্ব প্রতিবেদক / ৩২৭ Time View
Update : বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৬

ঢাকার শাহজাহানপুর থানা আওয়ামী লীগের নেত্রী হাসিনা পারভীন মিনু (৪৫) এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গত বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকালে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের সার্ভিস লেনের গাবতলী এলাকা থেকে তার লাশ পাওয়া যায়।
পুলিশ সূত্র জানায়, সড়কের পাশে পড়ে থাকা অবস্থায় মরদেহটি দেখতে পেয়ে ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। জাতীয় পরিচয়পত্র যাচাই করে তার পরিচয় নিশ্চিত করা হয়। তিনি ঢাকার শান্তিবাগ বাজার সংলগ্ন এলাকায় বাস করতেন এবং স্থানীয় আওয়ামী লীগের সক্রিয় নেত্রী হিসেবে পরিচিত ছিলেন।
ভাঙ্গা হাইওয়ে থানার ওসি আব্দুল আলীম জানান, লাশের শরীরে বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অন্য কোথাও থেকে হত্যা করে মরদেহটি সড়কের পাশে ফেলে রাখা হয়েছে। পুলিশ ঘটনাটি খতিয়ে দেখছে এবং হত্যাকাণ্ডের সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না।
এ ঘটনায় রাজধানীর রাজনৈতিক মহলে শোকের ছায়া নেমে এসেছে। নিহত নেত্রী শাহজাহানপুর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদে প্রার্থী ছিলেন বলে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd