রামুতে অখণ্ডমণ্ডলেশ্বর শ্রীশ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের শুভ আবির্ভাবোৎসব দুই দিনব্যাপী উদযাপন
চট্টগ্রামের রামুতে রামু কেন্দ্রীয় অখণ্ডমণ্ডলীর উদ্যোগে অযাচক আশ্রমের প্রতিষ্ঠাতা, জগন্মঙ্গল সাধনার প্রবর্তক, অভিক্ষা মন্ত্রের উদ্গাতা এবং অসাম্প্রদায়িকতার প্রতীক যুগস্রষ্টা ঋষি পরমপূজ্যপাদ অখণ্ডমণ্ডলেশ্বর শ্রীশ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংসদেব (শ্রীশ্রী বাবামণি নামে পরিচিত)-এর শুভ আবির্ভাবোৎসব এবারও দুই দিনব্যাপী অনুষ্ঠানমালার মাধ্যমে উদযাপিত হবে।
অখণ্ডমণ্ডলীর সেবক-সেবিকাবৃন্দ জানান, এই উৎসবে সকলের সানুগ্রহ উপস্থিতি ও সহৃদয় সহযোগিতা কামনা করা হচ্ছে। জগতের কল্যাণ কামনায় এই আয়োজন।
অনুষ্ঠানসূচী (বঙ্গাব্দ ১৪৩২ অনুসারে):
১৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ / ২ মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ, সোমবার
বিকাল ৩:০০ – স্কুল শিক্ষার্থীদের অংশগ্রহণে বিভিন্ন প্রতিযোগিতা
সন্ধ্যা ৭:০০ – মঙ্গল শঙ্খধ্বনি ও সমবেত প্রেমধ্বনি
সন্ধ্যা ৭:০১ – নবীন যুগের নববেদ শ্রীশ্রী অখণ্ড সংহিতা পাঠ
সন্ধ্যা ৭:৩০ – শুভ আবির্ভাবোৎসবের অধিবাস দিবসের সমবেত উপাসনা
রাত ৯:০০ – ধর্মদেশনা: শ্রী শ্রীমৎ ডা. যুগল ব্রহ্মচারী মহারাজ (বঙ্গবন্ধু কৃষিপদকপ্রাপ্ত, অধ্যক্ষ, অযাচক আশ্রম বাংলাদেশ, রহিমপুর, কুমিল্লা)। সভাপতিত্ব করবেন শ্রী নেপাল শর্মা, প্রবীণ গুরুভ্রাতা ও উপদেষ্টা, রামু কেন্দ্রীয় অখণ্ডমণ্ডলী।
১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ / ৩ মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার
ভোর ৫:০০ – মঙ্গল শঙ্খধ্বনি ও সমবেত প্রেমধ্বনি
ভোর ৫:০১ – হরি ওঁ কীর্তন
ভোর ৫:৩০ – হরি ওঁ কীর্তন সহকারে পল্লী পরিক্রমা
সকাল ৭:০০ – হরি ওঁ কীর্তন
সকাল ৮:৩০ – শ্রীশ্রী অখণ্ড সংহিতা পাঠ
সকাল ৯:৩০ – শুভ আবির্ভাবোৎসবের বিশেষ সমবেত উপাসনা
সকাল ১১:১৫ – অখণ্ড দীক্ষাদান
সকাল ১১:৩০ – ব্রহ্ম গায়ত্রী গীত ও নীরব নামজপ যজ্ঞ
দুপুর ১২:০০ – হরি ওঁ কীর্তন
দুপুর ১:০১ – শান্তি বাচনের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্তি ও মহাপ্রসাদ বিতরণ
উল্লেখ্য, শ্রীশ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেব একেশ্বরবাদ, ব্রহ্মচর্য, স্বাবলম্বন ও চরিত্রগঠনের প্রচারক ছিলেন। তিনি অখণ্ড সংহিতা (২৪ খণ্ড) রচনা করেন, যা তাঁর উপদেশবাণীর সংকলন। তাঁর শিক্ষায় আচণ্ডাল-ব্রাহ্মণ নির্বিশেষে সকলকে ব্রহ্মগায়ত্রী ও প্রণব মন্ত্রের অধিকার প্রদান করা হয়।