• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০২:৪৫ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
টেকনাফে সেনাসদস্যের ওপর রক্তক্ষয়ী হামলা: নেপথ্যে থাকা সেই ‘ডন’ আলম, জসিম ও রিদওয়ানরা কারা? মাছ ধরার আনন্দেও কাটছে না ভয়: টেকনাফের উপকূলবাসীর দ্বিমুখী জীবনসংগ্রাম টেকনাফে মা’দক সন্ত্রা’সীদের হাতে সেনা সদস্য গু’লি’বিদ্ধ, কক্সবাজারে বি’ক্ষো’ভ কক্সবাজারে এসআরবি-১৫-এর অভিযানে বগুড়ার ৩৭ লাখ টাকার প্রতারণা মামলার আসামি গ্রেপ্তার টেকনাফের লেদায় আইনশৃঙ্খলা বাহিনী ও ডাকাত দলের মধ্যে গোলাগুলি: গুলিবিদ্ধ ১ অভিযান টের পেয়ে পালিয়ে গেল কারবারিরা, টেকনাফে মিলল ২০ হাজার ইয়াবা সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের আগাম অনুমতি বাধ্যতামূলক কক্সবাজারে পেটের ভেতরে লুকানো ১,৫৮০ পিস ইয়াবাসহ রাজবাড়ীর যুবক আটক আপা আসবে তাই চলে যাচ্ছি, বিদায় বাংলাদেশ: আসিফ মাহমুদ প্রথম আলোর ফেসবুক পেজের সেই ‘স্যরি’ পোস্টের পেছনের গল্প

রামুতে ৭০ হাজার পিস ইয়াবাসহ নারী আটক

জামাল উদ্দিন, রামু প্রতিনিধি / ৫০৩ Time View
Update : বুধবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৬


রামু প্রতিনিধি: কক্সবাজারের রামু উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ এক নারীকে গ্রেফতার করা হয়েছে।
আটককৃত নারীর নাম আয়েশা বেগম (৩৬)। তিনি খুনিয়াপালং ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ছাদিরকাটা এলাকার বাসিন্দা।
ঘটনার বিবরণ: বুধবার বিকেলে খুনিয়াপালং ইউনিয়নের ছাদিরকাটা এলাকায় রামু থানা পুলিশ এই অভিযান চালায়।
জেলা পুলিশের মিডিয়া ফোকাল পয়েন্ট এবং অতিরিক্ত পুলিশ সুপার অলক বিশ্বাস জানান, রামু থানার একটি মাদক মামলার পলাতক আসামি আব্দুল্লাহ তার বোন আয়েশা বেগমের সহযোগিতায় বিক্রির উদ্দেশ্যে বিপুল পরিমাণ ইয়াবা মজুদ করে রেখেছিলেন।
গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ছাদিরকাটা এলাকার জিয়াউর রহমানের বসতবাড়িতে তল্লাশি চালায়। তল্লাশিকালে—
বসতঘরের উত্তর পাশের মুরগির খোঁয়াড়ের ভেতর থেকে ৫০ হাজার পিস ইয়াবা
দক্ষিণ পাশের বাঁশঝাড়ের শুকনো পাতার নিচ থেকে ২০ হাজার পিস ইয়াবা
উদ্ধার করা হয়। সব মিলিয়ে মোট ৭০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয় এবং ঘটনায় জড়িত আয়েশা বেগমকে গ্রেফতার করা হয়।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে পুলিশ জানিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd