• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০২:১৬ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
টেকনাফে সেনাসদস্যের ওপর রক্তক্ষয়ী হামলা: নেপথ্যে থাকা সেই ‘ডন’ আলম, জসিম ও রিদওয়ানরা কারা? মাছ ধরার আনন্দেও কাটছে না ভয়: টেকনাফের উপকূলবাসীর দ্বিমুখী জীবনসংগ্রাম টেকনাফে মা’দক সন্ত্রা’সীদের হাতে সেনা সদস্য গু’লি’বিদ্ধ, কক্সবাজারে বি’ক্ষো’ভ কক্সবাজারে এসআরবি-১৫-এর অভিযানে বগুড়ার ৩৭ লাখ টাকার প্রতারণা মামলার আসামি গ্রেপ্তার টেকনাফের লেদায় আইনশৃঙ্খলা বাহিনী ও ডাকাত দলের মধ্যে গোলাগুলি: গুলিবিদ্ধ ১ অভিযান টের পেয়ে পালিয়ে গেল কারবারিরা, টেকনাফে মিলল ২০ হাজার ইয়াবা সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের আগাম অনুমতি বাধ্যতামূলক কক্সবাজারে পেটের ভেতরে লুকানো ১,৫৮০ পিস ইয়াবাসহ রাজবাড়ীর যুবক আটক আপা আসবে তাই চলে যাচ্ছি, বিদায় বাংলাদেশ: আসিফ মাহমুদ প্রথম আলোর ফেসবুক পেজের সেই ‘স্যরি’ পোস্টের পেছনের গল্প

কক্সবাজারে যৌথ বাহিনীর সফল অভিযান: রোহিঙ্গা ক্যাম্পে অবৈধ অস্ত্রের বড় চালান উদ্ধার

উখিয়া প্রতিনিধি। / ২৫৫ Time View
Update : বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬

কক্সবাজারের উখিয়া থানা পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে বালুখালী ক্যাম্প-০৯ এলাকা থেকে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র, গোলাবারুদ ও যোগাযোগ সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। এছাড়া অভিযানে ৩ জন অস্ত্রধারী আসামিকে গ্রেফতার করা হয়েছে।
উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের ০১ নং ওয়ার্ডের বালুখালী রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প-০৯ এলাকায়। সাম্প্রতিক সময়ে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ক্যাম্প এলাকায় নিরাপত্তা জোরদার করার অংশ হিসেবে এ যৌথ অভিযান পরিচালিত হয়েছে।
যৌথ বাহিনীর সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অস্ত্রধারীদের আস্তানা থেকে বিভিন্ন ধরনের অবৈধ আগ্নেয়াস্ত্র, গুলি, ওয়াকিটকি সেটসহ যোগাযোগের সরঞ্জাম উদ্ধার করে। গ্রেফতারকৃত ৩ জনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে অস্ত্র আইনসহ সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
এ ধরনের অভিযান ক্যাম্পের অভ্যন্তরে অপরাধী চক্র, অস্ত্র ব্যবহার ও অবৈধ কার্যকলাপ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। পুলিশ ও সেনাবাহিনী জানিয়েছে, এলাকায় নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd