• শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১০:৪৮ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
বিজিবি-পুলিশের যৌথ অভিযানে কুরিয়ার সার্ভিসের কার্গো স্টোর থেকে ১১ হাজার ২০০ ইয়াবা উদ্ধার রামুতে পুলিশের বিশেষ অভিযান: পিস্তল ও গুলিসহ মিনি পিকআপ চালক গ্রেপ্তার ঈদগাঁও উপজেলার পাঁচ ইউনিয়নে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কর্মী পরীক্ষা শুরু বিজিবি-পুলিশের যৌথ অভিযানে কুরিয়ার সার্ভিসের কার্গো স্টোর থেকে ১১ হাজার ২০০ পিস ইয়াবা উদ্ধার একই রাতে ঈদগাঁওর পোকখালীতে দুই বাড়িতে সংঘবদ্ধ ডাকাতি, এলাকাজুড়ে আতঙ্ক কক্সবাজারে বিজিবির অভিযানে ৩,৬০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক ২০ হাজার ইয়াবাসহ রামু উত্তর ফঁতেকারকুলের নুরুল হাশেম ও তেচ্ছিফুলের হাসান আলী গ্রেপ্তার ​৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি নুরুল হাকিম টেকনাফে গ্রেপ্তার ​৩ কোটি ৬০ লাখ টাকার ইয়াবাসহ উখিয়ার রহমতের বিলের মনজুর আলী আটক অস্বাভাবিক বিদ্যুৎ বিলে ঈদগাঁওজুড়ে ক্ষোভ, তদন্তের দাবি ঈদগাঁবাসীর

রামুতে অবৈধ অস্ত্রসহ পেশাদার অস্ত্র ব্যবসায়ী গ্রেফতার

রামু প্রতিনিধি। / ৩২২ Time View
Update : রবিবার, ১৮ জানুয়ারি, ২০২৬

কক্সবাজারের রামু উপজেলায় : অভিযান চালিয়ে অবৈধ গুলি ও কার্তুজ উদ্ধারসহ এক পেশাদার অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত ব্যক্তির নাম নুর মোহাম্মদ প্রকাশ কালু চৌকিদার (৩৬)। সে পানিস্যাঘোনা গ্রামের শহর আলীর ছেলে এবং ঈদগড় ইউনিয়নের ৭নং ওয়ার্ডের বাসিন্দা।
১৭ জানুয়ারি ২০২৬ রাত সাড়ে ১১টার দিকে কক্সবাজারের পুলিশ সুপার জনাব এ.এন.এম সাজেদুর রহমানের নির্দেশনায় রামু থানার ওসি মনিরুল ইসলাম ভুঁইয়ার তত্ত্বাবধানে রামু থানা পুলিশ ও ঈদগড় পুলিশ ক্যাম্পের যৌথ টিম অভিযান চালায়। এতে এসআই (নিঃ) মোহাম্মদ খোরশেদ আলম, এএসআই (নিঃ) মুহাম্মদ জহিরুল ইসলামসহ সঙ্গীয় ফোর্স অংশ নেয়।
অভিযানকালে আসামির বসতঘরের ধানের বস্তার ভিতর থেকে উদ্ধার করা হয়:
১০ রাউন্ড চায়না রাইফেলের গুলি
০২ রাউন্ড শর্টগানের কার্তুজ
০৩টি শর্টগানের খালি খোসা
পরদিন ১৮ জানুয়ারি ২০২৬ রাত সাড়ে ১২টার দিকে জব্দ তালিকা মূলে এসব আলামত আনুষ্ঠানিকভাবে জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি স্বীকার করেছে যে, সে এই গুলি ও কার্তুজ বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রেখেছিল। জানা গেছে, নুর মোহাম্মদ ওরফে কালু চৌকিদার দক্ষ আগ্নেয়াস্ত্র তৈরির কারিগর এবং পেশাদার অস্ত্র ব্যবসায়ী। তার বিরুদ্ধে অস্ত্র, ডাকাতি ও চাঁদাবাজি সংক্রান্ত ০৫টি মামলা ইতিমধ্যে রয়েছে।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
এলাকাবাসী জানান, রামুতে অবৈধ অস্ত্রের ব্যবসা ও সংরক্ষণ দীর্ঘদিনের সমস্যা। পুলিশের এ ধরনের অভিযানকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয়রা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd