• বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৭:১২ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
কক্সবাজারে বিজিবির অভিযানে ৩,৬০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক ২০ হাজার ইয়াবাসহ রামু উত্তর ফঁতেকারকুলের নুরুল হাশেম ও তেচ্ছিফুলের হাসান আলী গ্রেপ্তার ​৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি নুরুল হাকিম টেকনাফে গ্রেপ্তার ​৩ কোটি ৬০ লাখ টাকার ইয়াবাসহ উখিয়ার রহমতের বিলের মনজুর আলী আটক অস্বাভাবিক বিদ্যুৎ বিলে ঈদগাঁওজুড়ে ক্ষোভ, তদন্তের দাবি ঈদগাঁবাসীর সাংবাদিক সমাজের তীব্র আন্দোলনের মুখে অবশেষে মুক্তি পেলেন হাফিজুর রহমান শফিক রামুতে ছাত্রলীগের শোডাউন: সাদ্দাম-মিশুকসহ ৩১ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা টেকনাফে ৩০ লিটার মদ ও ইজিবাইক টমটমসহ ৪ মাদক কারবারি গ্রেফতার পেকুয়া-চকরিয়ায় সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প, চিকিৎসাসেবা পেলেন ২ হাজার মানুষ সংরক্ষিত বন রক্ষায় গিয়ে বারবার হামলার শিকার বনকর্মীরা: রামুতে আহত রেঞ্জ কর্মকর্তাসহ ৫

টেকনাফে সাবেক ইউপি সদস্য আটক: বাড়ি থেকে রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীর মালপত্র উদ্ধার

টেকনাফ প্রতিনিধি। / ২৬৭ Time View
Update : শনিবার, ১৭ জানুয়ারি, ২০২৬

কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের সাবেক ইউপি সদস্য মোস্তফা কামালের বাড়ি থেকেমায়ানমারের রোহিঙ্গা সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী নবী হোসেন বাহিনীর ব্যবহৃত পোশাক, ওয়াকিটকিসহ বিভিন্ন মালপত্র উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ঘটনায় মোস্তফা কামালকে আটক করা হয়েছে।

শনিবার (১৭ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন ওই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ জালাল।

এর আগে, গতকাল শুক্রবার রাত ১১টার দিকে অভিযান চালিয়ে এসব মালপত্রসহ মোস্তফা কামালকে আটক করা হয়।

আটক মোস্তফা ওই ইউনিয়নের খারাইংগ্যা ঘোনা এলাকার দুই নম্বর ওয়ার্ডের বাসিন্দা জহির আহমেদের ছেলে।

বিজিবি জানায়, শুক্রবার রাতে মোস্তফাকে তার নিজ বাসা থেকে আটক করা হয়। অভিযানে রোহিঙ্গা সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী নবী হোসেন বাহিনীর ব্যবহৃত পোশাকসহ সন্দেহজনক আরো কিছু সামগ্রী উদ্ধার করা হয়েছে।

এর আগে, সম্প্রতি হোয়াইক্যং ইউনিয়নের তেচ্ছিব্রীজ সীমান্ত এলাকায় মায়ানমারের সশস্ত্র সংগঠন আরাকান আর্মি ও কয়েকটি রোহিঙ্গা সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ হয়।

ওই সংঘর্ষে পরাজিত হয়ে নবী হোসেন গ্রুপের সদস্যরা বাংলাদেশে পালিয়ে আসে। তারা সাবেক এক ইউপি সদস্যের বাড়িতে তাদের ব্যবহৃত পোশাক ও বিভিন্ন মালপত্র গোপনে সংরক্ষণ করে রাখে বলে গোয়েন্দা তথ্য পায় বিজিবি।
এই তথ্যের ভিত্তিতেই অভিযান চালিয়ে মোস্তফা কামালকে আটক করা হয়। উদ্ধার করা মালামাল ও আটক ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে বিজিবি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd