• রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
ফেনীর ৪ তরুণ অপহরণ মামলার আসামি টেকনাফে গ্রেপ্তার পেকুয়ার চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান আসামি টেকনাফে গ্রেপ্তার টেকনাফের নয়া বাজারের রিদুয়ান অটোর লাইটে ১ হাজার ইয়াবাসহ রেজুখাল চেকপোস্টে আটক রাজধানীতে ককটেল ফুটিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, আটক ২ ঘুমধুমে ২০ হাজার ইয়াবাসহ এফডিএমএন সদস্য আটক টেকনাফে মেরিন ড্রাইভ সড়কে ট্যুরিস্ট জিপ উল্টে ভয়াবহ দুর্ঘটনা ৫ হাজার পিস ইয়াবাসহ লোহাগাড়ায় গ্রেপ্তার উখিয়ার তাঁতীদল নেতা আশেক হ্নীলা রঙ্গিখালীর ‘কথিত সাংবাদিক’ নুরুল আলম আনোয়ারায় বিপুল পরিমাণ ইয়াবাসহ গ্রেপ্তার মায়ানমারে পাচারের সময় ৩ ট্রাক ইউরিয়া সারসহ দুই পাচারকারী আটক উখিয়ার ক্যাম্প-৭ থেকে আরসা সদস্য মাহমুদুল হাসান গ্রেপ্তার: অস্ত্র মামলায় ১৭ বছরের কারাদণ্ডপ্রাপ্ত আসামি

ময়মনসিংহে পুলিশের ওপর হামলা: ৫ সদস্য কুপিয়ে আহত, হাতকড়াসহ আসামি ছিনতাই

নিউজ ডেস্ক। / ২৪৭ Time View
Update : মঙ্গলবার, ১৩ জানুয়ারি, ২০২৬

ময়মনসিংহে পুলিশের ওপর হামলা: ৫ সদস্য কুপিয়ে আহত, হাতকড়াসহ আসামি ছিনতাই।

ময়মনসিংহ নগরীতে পুলিশের ওপর হামলা চালিয়ে এক মামলার এজাহারভুক্ত আসামিকে হাতকড়াসহ ছিনিয়ে নিয়েছে তার সহযোগীরা। এ ঘটনায় পুলিশের ৫ সদস্য গুরুতর আহত হয়েছেন।

মঙ্গলবার (১৩ জানুয়ারি ২০২৬) বিকেল ৪টার দিকে নগরীর দিগারকান্দা ফিশারি মোড় এলাকায় এ ঘটনা ঘটে। ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার পুলিশ একটি মামলার আসামি মো. আরিফুল ইসলামকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যাওয়ার পথে তার সহযোগীরা অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে পুলিশ সদস্যদের এলোপাতাড়ি কুপিয়ে জখম করে এবং হাতকড়া পরা অবস্থায় আসামিকে ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।
হামলায় আহত ৫ পুলিশ সদস্যের মধ্যে রয়েছেন একজন সহকারী উপ-পরিদর্শক (এএসআই) ও তিনজন কনস্টেবলসহ মোট পাঁচজন। তাদের মধ্যে অন্তত একজনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের দ্রুত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে

ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ওসি মো. নাজমুস সাকিব জানান, হামলাকারীরা সংঘবদ্ধভাবে পুলিশের ওপর ঝাঁপিয়ে পড়ে এবং আসামিকে ছিনিয়ে নেয়। খবর পেয়ে র‌্যাব ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পুলিশ এখন ছিনতাই হওয়া আসামি ও হামলাকারীদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এ ধরনের ঘটনা পুলিশ সদস্যদের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় নতুন করে প্রশ্ন তুলছে সাধারণ জনগণ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd