কক্সবাজার টেকনাফে মাটির নিচে লুকানো এক লক্ষ ইয়াবা সহ আটক -১
টেকনাফ প্রতিনিধি
/ ২৭০
Time View
Update :
বৃহস্পতিবার, ৮ জানুয়ারি, ২০২৬
Share
গত (০৭ জানুয়ারি) ২০২৬ ইং সিপিসি-১ (টেকনাফ ক্যাম্প), র্যাব-১৫, কক্সবাজার এর একটি চৌকস দল অভিযান চালিয়ে কক্সবাজার জেলার টেকনাফ মডেল থানাধীন বাহারছড়া ইউপির নোয়াখালী পাড়া সাকিনস্থ টেকনাফ টু কক্সবাজার গামী মেরিন ড্রাইভ সড়কের ২শ গজ পূর্ব পাশে, জনৈক কাদের এর জমির বর্গা চাষী মোহাম্মদ হাকিম এর পানের বরজের ভিতর অভিযান পরিচালনা করে।
অভিযান চালিয়ে, জনগণের উপস্থিতিতে মাটির নিচ হতে ধৃত আসামী মোহাম্মদ হাকিম (২৩) এর নিজ হাতে বাহির করে দেয়। ০১ টি সাদা পলিথিনের বস্তা দিয়ে মোড়ানো ১০ টি প্যাকেট, যাহার প্রতি প্যাকেটের ভিতর ৫০ (পঞ্চাশ) টি করে মোট ৫০(৫০×১০)=৫০০টি ছোট বায়ুরোধক জিপারযুক্ত পলি প্যাকেট, সে প্যাকেট এর ভিতরে খুলে পাওয়া যায় ১,০০,০০০ (এক লক্ষ) পিস ইয়াবা ট্যাবলেট ও ০১ (এক) টি এন্ড্রয়েড মোবাইল ফোন সেটসহ ০১ জন মাদক কারবারীকে আটক করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত মাদক কারবারী, মোহাম্মদ হাকিম (২৩), পিতা-নুরুল ইসলাম, মাতা- আনোয়ারা বেগম, সাং-নোয়াখালী পাড়া, ৯নং ওয়ার্ড, বাহারছড়া ইউপি, থানা-টেকনাফ, জেলা-কক্সবাজার।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান