• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১১:২১ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
সাংবাদিক সমাজের তীব্র আন্দোলনের মুখে অবশেষে মুক্তি পেলেন হাফিজুর রহমান শফিক রামুতে ছাত্রলীগের শোডাউন: সাদ্দাম-মিশুকসহ ৩১ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা টেকনাফে ৩০ লিটার মদ ও ইজিবাইক টমটমসহ ৪ মাদক কারবারি গ্রেফতার পেকুয়া-চকরিয়ায় সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প, চিকিৎসাসেবা পেলেন ২ হাজার মানুষ সংরক্ষিত বন রক্ষায় গিয়ে বারবার হামলার শিকার বনকর্মীরা: রামুতে আহত রেঞ্জ কর্মকর্তাসহ ৫ কক্সবাজারে দৃষ্টিপ্রতিবন্ধীর চুরি হওয়া মালামাল উদ্ধার করল সদর থানা পুলিশ, গ্রেপ্তার ১ ঈদগাঁও ও মহেশখালীর মাতাবাড়ীতে অবশেষে অনুমোদিত হলো ২ নতুন ফায়ার স্টেশন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশে নিয়োগ বিজ্ঞপ্তি, কর্মস্থল কক্সবাজার রামুর খুনিয়াপালংয়ে ওষুধবাহী গাড়ি ও সিএনজি সংঘর্ষ: নিহত ১, আহত ৪ উখিয়ায় নাশকতার মামলায় জুলাই আন্দোলনকারী ছাত্র ও ব্যবসায়ী কারাগারে: মূল আয়োজকরা ধরাছোঁয়ার বাইরে

কক্সবাজার রামুতে বিপুল পরিমাণ অস্ত্র ও গুলিসহ নারী আটক

রামু প্রতিনিধি। / ২৬৭ Time View
Update : বুধবার, ৭ জানুয়ারি, ২০২৬

কক্সবাজারের রামুতে বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশের এক যৌথ অভিযানে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র, গুলি ও দেশীয় অস্ত্রসহ, জেসমিন সুলতানা রিয়া (২০) নামে এক নারীকে আটক করেছে।

(৭ জানুয়ারি) সকালে রামু থানাধীন গর্জনিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের থোয়াইংগাকাটা সামারঘোনা এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। বাংলাদেশ সেনাবাহিনী, রামু থানা পুলিশ ও গর্জনিয়া পুলিশ ফাঁড়ির একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে নুরুল আহম্মদের মেয়ে জেসমিন সুলতানা রিয়ার বসত ঘরে তল্লাশি চালায়।তল্লাশি চালিয়ে এই সরঞ্জাম গুলো উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত

​০১টি দেশীয় তৈরি এলজি,২ টি পুরাতন পিস্তল, ৬ টি বড় চাইনিজ রাইফেলের গুলি, ৪৯ টি ছোট পিস্তলের গুলি,৪ টি শটগানের ব্যবহৃত কার্তুজের খোসা,১ টি বড় বন্দুকের বাটের অংশ,২ টি লম্বা দা,১ টি খেলনা পিস্তল।

রামু থানা ​পুলিশ জানায়, আটককৃত জেসমিন সুলতানা রিয়াকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, উদ্ধারকৃত অস্ত্র কুখ্যাত ডাকাত নুরুল আবছার প্রকাশ ল্যাং আবছার এবং ডাকাত রহিম এর বলে অভিযোগ করে। আটক রিয়া দীর্ঘদিন ধরে এই ডাকাত দলের সকল অপকর্মের সহযোগী হিসেবে কাজ করে আসছিল বলে গোপন সুত্রের ভিত্তিতে জানা যায়।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, পলাতক আসামি ডাকাত ল্যাং আবছার ও ডাকাত রহিমকে গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd