(৭ জানুয়ারি) সকালে রামু থানাধীন গর্জনিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের থোয়াইংগাকাটা সামারঘোনা এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। বাংলাদেশ সেনাবাহিনী, রামু থানা পুলিশ ও গর্জনিয়া পুলিশ ফাঁড়ির একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে নুরুল আহম্মদের মেয়ে জেসমিন সুলতানা রিয়ার বসত ঘরে তল্লাশি চালায়।তল্লাশি চালিয়ে এই সরঞ্জাম গুলো উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত
০১টি দেশীয় তৈরি এলজি,২ টি পুরাতন পিস্তল, ৬ টি বড় চাইনিজ রাইফেলের গুলি, ৪৯ টি ছোট পিস্তলের গুলি,৪ টি শটগানের ব্যবহৃত কার্তুজের খোসা,১ টি বড় বন্দুকের বাটের অংশ,২ টি লম্বা দা,১ টি খেলনা পিস্তল।
রামু থানা পুলিশ জানায়, আটককৃত জেসমিন সুলতানা রিয়াকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, উদ্ধারকৃত অস্ত্র কুখ্যাত ডাকাত নুরুল আবছার প্রকাশ ল্যাং আবছার এবং ডাকাত রহিম এর বলে অভিযোগ করে। আটক রিয়া দীর্ঘদিন ধরে এই ডাকাত দলের সকল অপকর্মের সহযোগী হিসেবে কাজ করে আসছিল বলে গোপন সুত্রের ভিত্তিতে জানা যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, পলাতক আসামি ডাকাত ল্যাং আবছার ও ডাকাত রহিমকে গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।