• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
টেকনাফে সেনাসদস্যের ওপর রক্তক্ষয়ী হামলা: নেপথ্যে থাকা সেই ‘ডন’ আলম, জসিম ও রিদওয়ানরা কারা? মাছ ধরার আনন্দেও কাটছে না ভয়: টেকনাফের উপকূলবাসীর দ্বিমুখী জীবনসংগ্রাম টেকনাফে মা’দক সন্ত্রা’সীদের হাতে সেনা সদস্য গু’লি’বিদ্ধ, কক্সবাজারে বি’ক্ষো’ভ কক্সবাজারে এসআরবি-১৫-এর অভিযানে বগুড়ার ৩৭ লাখ টাকার প্রতারণা মামলার আসামি গ্রেপ্তার টেকনাফের লেদায় আইনশৃঙ্খলা বাহিনী ও ডাকাত দলের মধ্যে গোলাগুলি: গুলিবিদ্ধ ১ অভিযান টের পেয়ে পালিয়ে গেল কারবারিরা, টেকনাফে মিলল ২০ হাজার ইয়াবা সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের আগাম অনুমতি বাধ্যতামূলক কক্সবাজারে পেটের ভেতরে লুকানো ১,৫৮০ পিস ইয়াবাসহ রাজবাড়ীর যুবক আটক আপা আসবে তাই চলে যাচ্ছি, বিদায় বাংলাদেশ: আসিফ মাহমুদ প্রথম আলোর ফেসবুক পেজের সেই ‘স্যরি’ পোস্টের পেছনের গল্প

কক্সবাজার রামুতে বুলেট সহ ৬ রোহিঙ্গা আটক

রামু প্রতিনিধি। / ৪৬৭ Time View
Update : শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫

পুলিশের অভিযান চালিয়ে জি-৪ রাইফেলের ২ রাউন্ড বুলেট ও ৬ রোহিঙ্গাকে গ্রেফতার করেছে রামু থানা পুলিশ।

পুলিশ সুপার অলক বিশ্বাস জানান,শুক্রবার (২৬ ডিসেম্বর) দুপুরে খুনিয়াপালংয়ের পাইন বাগানের রামু থেকে মরিচ্যা যাওয়ার সড়কের উপর অস্থায়ী চেকপোষ্ট পরিচালনা করে একটি যাত্রীবাহী সিএনজ গাড়ির যাত্রীদের দেহ তল্লাশী করা হয়। এসময় যাত্রী মোঃ আলম (৩৫) এর পকেট থেকে ২ রাউন্ড বুলেট পাওয়া যায়।সে সময় গাড়িতে থাকা  ৬ যাত্রীকে গ্রেফতার করা হয়। তারা সকলেই বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গা নাগরিক বলে জানান তিনি।

 

আটককৃতরা হলেন,উখিয়ার থাইংখালীর ১৩ নং রোহিঙ্গা ক্যাম্পের ব্লক ই ২ এর শাহআলমের পুত্র মো: আলম। কুতু পালং ১ পূর্ব ক্যাম্পের ডি-১১ ব্লকের মোহাম্মদ বদরের ছেলে এনায়েতুর রহমান,একই ক্যাম্পের ই ২ ব্লকের শামসুল আলমের ছেলে নবী হোছন ও আবু ছিদ্দিকের পুত্র মো: রফিক, ৬ নং ক্যাম্পের ব্লক ডি-২ এর জাহেদ হোছেনের ছেলে মো:আমিন এবং টেকনাফ লেদার ক্যাম্প ২৪ এর পুরাতন ডি ব্লকের মৃত আমান উল্লাহর পুত্র খায়ের হোছন।

পুলিশ জানিয়েছে,প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা অবৈধ অস্ত্র-গুলি বহনে সঙ্গে জড়িত ছিল বলে স্বীকার করেছে । তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে পুলিশ জানায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd