• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
সাংবাদিকদের থাকতে হবে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা,পরিকল্পনা করছে সরকার: তথ্যমন্ত্রী ক্লাস এইট পাস না করেই স্মার্টফোনের জোরে সাংবাদিক! সংসদে ক্ষোভ জয়নুল আবেদিনের এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুম জ্যোতির বাড়িতে বোমা হামলা, প্রতিবাদে কক্সবাজারে এনসিপির সমাবেশ উখিয়ায় প্রয়াত শ্রদ্ধাসেন ভিক্ষুর অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন তিতাস শেখ হত্যা মামলা: চার আসামি ৫ দিনের রিমান্ডে, আদালতে পাঁচজনের জবানবন্দি জাতীয় গণিত অলিম্পিয়াডে প্রথম হলেন রামু ক্যান্টন্টমেন্ট পাবলিক স্কুলের শিক্ষার্থী আফিয়া টেকনাফ-উখিয়ায় ৬৪ বিজিবির তিন অভিযান: ৩০ কোটি টাকার প্রায় ১০ লাখ ইয়াবাসহ আটক ২ শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড থেকে বাঁচাতে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীর কাছে ব্রিটিশ আইনপ্রণেতাদের চিঠি টেকনাফের পাহাড়গুলো অপরাধীদের অভয়ারণ্য: অবৈধ আস্তানা গুঁড়িয়ে দেওয়ার দাবি এলাকাবাসীর উখিয়ায় যৌথ বাহিনীর বিশেষ অভিযান: অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ১২

টেকনাফে বিজিবির অভিযানে ৭২ লিটার চোলাই মদসহ আটক ১, সিএনজি জব্দ

দিদারুল আলম(জিসান) সিনিয়র'রিপোর্টার' কক্সবাজার / ৩৪ Time View
Update : বুধবার, ১১ নভেম্বর, ২০২৬

দিদারুল আলম জিসান: কক্সবাজার

কক্সবাজারের টেকনাফে বিজিবির কে-৯ ডগ ‘মেঘলা’র সহায়তায় পরিচালিত অভিযানে ৭২ লিটার দেশীয় চোলাই মদসহ আবুল মঞ্জুর (৪৯) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি সিএনজিও জব্দ করা হয়।

বুধবার (১১ নভেম্বর) সকাল ৯টার দিকে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)-এর অধীনস্থ দমদমিয়া বিওপি সংলগ্ন চেকপোস্টে এ অভিযান পরিচালনা করা হয়।

হোয়াইক্যং থেকে টেকনাফগামী একটি সিএনজি নিয়মিত তল্লাশির জন্য থামান চেকপোস্টে দায়িত্ব পালনরত বিজিবি সদস্যরা। এ সময় সিএনজি চালকের গতিবিধি ও আচরণ সন্দেহজনক মনে হলে বিজিবির কে-৯ ডগ ‘মেঘলা’র সহায়তায় গাড়িটিতে বিশেষ তল্লাশি চালানো হয়।

তল্লাশির একপর্যায়ে কে-৯ ডগ ‘মেঘলা’ সিএনজিতে মাদকদ্রব্যের উপস্থিতির বিষয়ে সংকেত দেয়। পরে সিএনজির চালকের আসনের নিচে এবং ইঞ্জিনের ডান ও বাম পাশে বিশেষ কৌশলে ফিটিং করা প্লাস্টিকের বোতল থেকে মোট ৭২ লিটার দেশীয় চোলাই মদ উদ্ধার করা হয়। এ ঘটনায় সিএনজিচালককে আটক করা হয় এবং মাদক পরিবহনে ব্যবহৃত সিএনজিটি জব্দ করা হয়।

আটক আবুল মঞ্জুর (৪৯) কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের মনির ঘোনা গ্রামের আমির হোসেনের ছেলে।

টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী এসজিপি, বিএফএম, পিএসসি জানান, সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক, চোরাচালান, অবৈধ পণ্য পাচার ও সীমান্ত এলাকায় সংঘটিত অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক ও তৎপর রয়েছে।

মাদক ও চোরাচালান দমনে গোয়েন্দা নজরদারি, নিয়মিত টহল, চেকপোস্টভিত্তিক তল্লাশি এবং বিজিবির কে-৯ ডগের সহায়তায় বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd