• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
সাংবাদিকদের থাকতে হবে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা,পরিকল্পনা করছে সরকার: তথ্যমন্ত্রী ক্লাস এইট পাস না করেই স্মার্টফোনের জোরে সাংবাদিক! সংসদে ক্ষোভ জয়নুল আবেদিনের এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুম জ্যোতির বাড়িতে বোমা হামলা, প্রতিবাদে কক্সবাজারে এনসিপির সমাবেশ উখিয়ায় প্রয়াত শ্রদ্ধাসেন ভিক্ষুর অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন তিতাস শেখ হত্যা মামলা: চার আসামি ৫ দিনের রিমান্ডে, আদালতে পাঁচজনের জবানবন্দি জাতীয় গণিত অলিম্পিয়াডে প্রথম হলেন রামু ক্যান্টন্টমেন্ট পাবলিক স্কুলের শিক্ষার্থী আফিয়া টেকনাফ-উখিয়ায় ৬৪ বিজিবির তিন অভিযান: ৩০ কোটি টাকার প্রায় ১০ লাখ ইয়াবাসহ আটক ২ শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড থেকে বাঁচাতে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীর কাছে ব্রিটিশ আইনপ্রণেতাদের চিঠি টেকনাফের পাহাড়গুলো অপরাধীদের অভয়ারণ্য: অবৈধ আস্তানা গুঁড়িয়ে দেওয়ার দাবি এলাকাবাসীর উখিয়ায় যৌথ বাহিনীর বিশেষ অভিযান: অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ১২

উখিয়ার ক্যাম্পে এসআরবি-১৫ এর অভিযান: একাধিক হত্যা মামলার আসামি আরসা সদস্য লালু (৩৭) গ্রেফতার

দিদারুল আলম(জিসান) সিনিয়র'রিপোর্টার' কক্সবাজার / ৩৮ Time View
Update : বুধবার, ১১ নভেম্বর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার:

অপরাধ দমন, সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিরোধ এবং জননিরাপত্তা নিশ্চিতকরণের ধারাবাহিকতায় কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে একাধিক হত্যা মামলার ১ নম্বর আসামি ও তালিকাভুক্ত পলাতক সন্ত্রাসী লালুকে (৩৭) গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১৫)।

​গত ১০ নভেম্বর ২০২৬ তারিখ রাত আনুমানিক পৌনে আটটায় (১৯:৪৫ ঘটিকায়) এসআরবি-১৫, সিপিসি-২ (হোয়াইক্যং ক্যাম্প)-এর একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে উখিয়া থানাধীন রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প-১২ এর বালুখালী এলাকায় এ বিশেষ অভিযান পরিচালনা করে।

​গ্রেফতারকৃত আসামি লালু (৩৭) উখিয়া উপজেলার বালুখালী ক্যাম্প-১২ এর ব্লক-জি/৬ এর মৃত সিদ্দিক আহমেদের ছেলে (এফসিএন-২৮৮৬৬)। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রাথমিক তথ্য অনুযায়ী, তিনি সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠী আরসার (ARSA) একজন সক্রিয় সদস্য। তার বিরুদ্ধে উখিয়া থানায় দায়েরকৃত দুটি হত্যা মামলার ১ নম্বর আসামিসহ বেশ কয়েকটি মামলার গ্রেফতারি পরোয়ানা ছিল এবং তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।

​অভিযানকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তার কাছ থেকে অপরাধমূলক কার্যকলাপে ব্যবহৃত একটি মোবাইল ফোন জব্দ করে।

​এ বিষয়ে এসআরবি-১৫ এর পক্ষ থেকে জানানো হয়, অপরাধী যে-ই হোক না কেন, অপরাধ করে কারও পার পাওয়ার কোনো সুযোগ নেই। ক্যাম্পে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং পলাতক সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে এসআরবি-১৫ এর এ ধরনের অভিযান ও গোয়েন্দা নজরদারি অব্যাহত থাকবে।

​গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd