• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
টেকনাফে শাপলা চত্বরসহ একাধিক স্থানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের অগ্নিসংযোগ, থমথমে পরিস্থিতি কক্সবাজার মেডিকেল কলেজ,রামু কলেজ, ঈদগাও মাইজ পাড়া স্কুল ও ঝিলংজা দরগাহ এলাকায় একযোগে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের পে/ট্রোল বো*মা নি/ক্ষেপ চকরিয়ায় নলবিলা বিট অফিসের সামনে পাহাড় কেটে বাউন্ডারি ও বাড়ি নির্মাণ, বনবিট কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের ​৬ বছর ধরে আত্মগোপনে থাকা যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মো. শরীফ টেকনাফ থেকে গ্রেপ্তার ঈদগাঁওয়ে এসকে ফাউন্ডেশনের নামে অর্থ সংগ্রহের অভিযোগ, ৩ দিনের মধ্যে জবাব দিতে কারণ দর্শানোর নোটিশ উখিয়ার কুতুপালং পূর্বপাড়ার মানি লন্ডারিং মামলার ৫ বছরের পলাতক আসামি কক্সবাজার বিমানবন্দর থেকে গ্রেপ্তার কক্সবাজারে গ্রেপ্তার ১৫ মামলার আসামি রোহিঙ্গা সন্ত্রাসী ‘বলি আমিন’, মুহিব উল্লাহ হত্যার সাথেও জড়িত উখিয়ায় পালংখালী ইউনিয়ন বিএনপি সদস্য সচিব নুরুল আমিন মেম্বারের ওপর সন্ত্রাসী হামলা: গ্রেপ্তারের দাবি এসআরবি ফোর্সেস-এর মহাপরিচালক হিসেবে দায়িত্বভার গ্রহণ করলেন অতিরিক্ত আইজিপি জনাব ফারুক আহমেদ নারীদের কাছ থেকে অর্থ সংগ্রহ: ঈদগাঁওয়ে ‘এসকে ফাউন্ডেশন’-এর বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

নারীদের কাছ থেকে অর্থ সংগ্রহ: ঈদগাঁওয়ে ‘এসকে ফাউন্ডেশন’-এর বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

আলা উদ্দিন, ঈদগাঁ / ৬৭ Time View
Update : রবিবার, ৮ নভেম্বর, ২০২৬

ঈদগাঁও প্রতিনিধি:

কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় ‘এসকে ফাউন্ডেশন’ নাম ব্যবহার করে বিভিন্ন এলাকায় গিয়ে নারীদের কাছ থেকে অর্থ আদায়ের অভিযোগ উঠেছে। ফাউন্ডেশনের পরিচয় দিয়ে স্থানীয় মা-বোনদের কাছ থেকে জনপ্রতি ১ হাজার ২৫০ টাকা করে নেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন সচেতন মহল।

স্থানীয় সূত্রে জানা গেছে, ফাউন্ডেশনের পরিচয়ে বিভিন্ন এলাকায় গিয়ে এভাবে অর্থ সংগ্রহ করা হচ্ছে। বিষয়টি নিয়ে ঈদগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, কোনো ভুক্তভোগী লিখিত অভিযোগ করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে, অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট ফাউন্ডেশনের পরিচয়দানকারী ব্যক্তিরা অর্থ সংগ্রহের অনুমতি রয়েছে বলে দাবি করেছেন। তবে তাদের এই অনুমতির বৈধতা ও অর্থ সংগ্রহের প্রকৃত উদ্দেশ্য নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।

সচেতন মহল মনে করছেন, বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা প্রয়োজন। ‘এসকে ফাউন্ডেশন’-এর নিবন্ধন, কার্যক্রম পরিচালনার অনুমোদন, অর্থ সংগ্রহের বৈধতা এবং সংগৃহীত অর্থের ব্যবহার খতিয়ে দেখার দাবি জানিয়েছেন তারা।

পাশাপাশি বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে কক্সবাজার জেলা প্রশাসক, দুর্নীতি দমন কমিশন (দুদক), গোয়েন্দা বিভাগসহ সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা ও প্রশাসনিক কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন সচেতন মহল।

তাদের দাবি, অনুমোদনের নামে কেউ যেন সাধারণ মানুষের সরলতার সুযোগ নিয়ে অর্থ আদায় করতে না পারে, সে বিষয়ে প্রশাসনের কার্যকর নজরদারি নিশ্চিত করতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd