• শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৮:৩৬ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
​৭ই নভেম্বর: মহান স্বাধীনতার চেতনা ও সার্বভৌমত্ব রক্ষার দিন উখিয়ায় সিএনজির গোপন চেম্বারে ১৩ হাজার ৮০৪ পিস ইয়াবা, ১৫ বছরের চালক আটক টেকনাফে জঙ্গলে পড়ে আছে ৩ লা’শ, চলছে যৌথ বাহিনীর অ’ভিযা’ন। আসছে বিস্তারিত………. টেকনাফে অস্ত্র মামলার পলাতক আসামি খারাংখালীর নূর হাসেম গ্রেপ্তার টেকনাফ পাহাড় থেকে উদ্ধার ৫৭ জন জি~ম্মি~কে থানায় হস্তান্তর কক্সবাজারের খরুলিয়ায় প্রকাশ্যে ব্যবসায়ীকে গু~লি টেকনাফে সেনাসদস্যের ওপর রক্তক্ষয়ী হামলা: নেপথ্যে থাকা সেই ‘ডন’ আলম, জসিম ও রিদওয়ানরা কারা? মাছ ধরার আনন্দেও কাটছে না ভয়: টেকনাফের উপকূলবাসীর দ্বিমুখী জীবনসংগ্রাম টেকনাফে মা’দক সন্ত্রা’সীদের হাতে সেনা সদস্য গু’লি’বিদ্ধ, কক্সবাজারে বি’ক্ষো’ভ কক্সবাজারে এসআরবি-১৫-এর অভিযানে বগুড়ার ৩৭ লাখ টাকার প্রতারণা মামলার আসামি গ্রেপ্তার

উখিয়ায় সিএনজির গোপন চেম্বারে ১৩ হাজার ৮০৪ পিস ইয়াবা, ১৫ বছরের চালক আটক

দিদারুল আলম(জিসান) সিনিয়র'রিপোর্টার' কক্সবাজার / ২১ Time View
Update : শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬

দিদারুল আলম জিসান: কক্সবাজার

 

কক্সবাজারের উখিয়ায় সিএনজিচালিত অটোরিকশার গোপন চেম্বারে অভিনব কায়দায় লুকিয়ে ইয়াবা পাচারের সময় ১৩ হাজার ৮০৪ পিস ইয়াবাসহ ১৫ বছর বয়সী এক চালককে আটক করেছে বিজিবি। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত সিএনজিটিও জব্দ করা হয়েছে।

শুক্রবার (৬ নভেম্বর) বিকেল ৩টা ৩৫ মিনিটের দিকে উখিয়া ৬৪ বিজিবির হোয়াইক্যং চেকপোস্টে এ অভিযান চালানো হয়। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৪৬ লাখ ৪১ হাজার ২০০ টাকা।

আটক চালকের নাম মো. রাসেল (১৫)। সে কক্সবাজারের টেকনাফ উপজেলার ৬ নম্বর মিনাবাজার এলাকার মো. হেলালের ছেলে।

উখিয়া ৬৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, হোয়াইক্যং থেকে রামুগামী একটি সিএনজি চেকপোস্টে পৌঁছালে বিজিবি সদস্যরা নিয়মিত তল্লাশি শুরু করেন। এ সময় সিএনজির ভেতরে ডান পাশে সন্দেহজনক একটি চেম্বার দেখতে পান তারা। পরে চেম্বারটি তল্লাশি করে খাকি রঙের প্যাকেটের ভেতরে নীল রঙের বায়ুরোধী প্যাকেটে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ১৩ হাজার ৮০৪ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

এ ঘটনায় সিএনজিচালক রাসেলকে আটক করা হয় এবং ইয়াবা পরিবহনে ব্যবহৃত সিএনজিটি জব্দ করা হয়।

বিজিবি জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক চালক স্বীকার করেছে, হোয়াইক্যং থেকে ইয়াবা সংগ্রহ করে অধিক দামে বিক্রির উদ্দেশ্যে রামুতে নিয়ে যাচ্ছিল সে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd