• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৭:১৩ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
টেকনাফে অস্ত্র মামলার পলাতক আসামি খারাংখালীর নূর হাসেম গ্রেপ্তার টেকনাফ পাহাড় থেকে উদ্ধার ৫৭ জন জি~ম্মি~কে থানায় হস্তান্তর কক্সবাজারের খরুলিয়ায় প্রকাশ্যে ব্যবসায়ীকে গু~লি টেকনাফে সেনাসদস্যের ওপর রক্তক্ষয়ী হামলা: নেপথ্যে থাকা সেই ‘ডন’ আলম, জসিম ও রিদওয়ানরা কারা? মাছ ধরার আনন্দেও কাটছে না ভয়: টেকনাফের উপকূলবাসীর দ্বিমুখী জীবনসংগ্রাম টেকনাফে মা’দক সন্ত্রা’সীদের হাতে সেনা সদস্য গু’লি’বিদ্ধ, কক্সবাজারে বি’ক্ষো’ভ কক্সবাজারে এসআরবি-১৫-এর অভিযানে বগুড়ার ৩৭ লাখ টাকার প্রতারণা মামলার আসামি গ্রেপ্তার টেকনাফের লেদায় আইনশৃঙ্খলা বাহিনী ও ডাকাত দলের মধ্যে গোলাগুলি: গুলিবিদ্ধ ১ অভিযান টের পেয়ে পালিয়ে গেল কারবারিরা, টেকনাফে মিলল ২০ হাজার ইয়াবা সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের আগাম অনুমতি বাধ্যতামূলক

টেকনাফে অস্ত্র মামলার পলাতক আসামি খারাংখালীর নূর হাসেম গ্রেপ্তার

দিদারুল আলম(জিসান) সিনিয়র'রিপোর্টার' কক্সবাজার / ১৮ Time View
Update : শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬

টেকনাফে অস্ত্র মামলার পলাতক আসামি গ্রেপ্তার

দিদারুল আলম জিসান: কক্সবাজার

কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে অস্ত্র আইনের মামলার এজাহারনামীয় পলাতক আসামি নূর হাসেম (৩৫)-কে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৫।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেল ৩টা ৪০ মিনিটের দিকে টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের নয়াবাজার সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
এসআরবি-১৫ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-১৫-এর সিপিসি-২ হোয়াইক্যং ক্যাম্পের একটি আভিযানিক দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে।

এ সময় টেকনাফ থানায় অস্ত্র আইনে দায়ের করা একটি মামলার ৩ নম্বর এজাহারনামীয় আসামি নূর হাসেমকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার নূর হাসেম টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের খারাংখালী, পূর্ব মহেশখালীয়াপাড়া এলাকার খুইল্লা মিয়ার ছেলে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd