• শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৪:৩৪ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
কক্সবাজারের উখিয়ায় ৫০ হাজার ইয়াবা উদ্ধার, পালিয়ে গেল পাচারকারী উখিয়ায় বিজিবির অভিযানে এক লাখ ইয়াবাসহ যুবক গ্রেপ্তার কেরুনতলীতে কোস্ট গার্ডের হানা: ৩৫ লাখ টাকার ইয়াবাসহ আটক ১ এলজিআরডি মন্ত্রণালয়ে সালাহউদ্দিন আহমেদ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি চকরিয়ায় বাস-জিটু গাড়ির মুখোমুখি সংঘর্ষে নিহত ৪, আহত ৫ টেকনাফের শীলখালী চেকপোস্টে প্রাইভেটকারের সিলিন্ডারে ১৬ হাজার ইয়াবা, আটক ১ পালংখালীর কেরুনতলীতে ডাম্পার-মোটরসাইকেল সংঘর্ষ: নিহত ২ চট্টগ্রাম বহিঃনোঙ্গরে যৌথ অভিযান, আটক ২৪ নাইক্ষ্যংছড়িতে ইজিবাইকসহ ৩০ হাজার ১০০ পিস ইয়াবা উদ্ধার ঈদগাঁওয়ের আর এম গোল্ড সল্ট পেল বিএসটিআইয়ের স্ট্যান্ডার্ড মার্ক ব্যবহারের লাইসেন্স

উখিয়ায় বিজিবির অভিযানে এক লাখ ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

দিদারুল আলম(জিসান) সিনিয়র'রিপোর্টার' কক্সবাজার / ১৮ Time View
Update : বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬

দিদারুল আলম জিসান: কক্সবাজার

কক্সবাজারের উখিয়ায় সীমান্ত দিয়ে মিয়ানমার থেকে ইয়াবা পাচারের সময় এক লাখ পিস ইয়াবাসহ মো. রাসেল (২০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) অধীন উনচিপ্রাং বিওপির বিশেষ টহল দল শাকেরের ঘের এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ওই এলাকায় অবস্থানকালে রাত আনুমানিক ৯টা ২০ মিনিটে মিয়ানমার থেকে বাংলাদেশের অভ্যন্তরে এক ব্যক্তিকে প্রবেশ করতে দেখা যায়। বিজিবি সদস্যরা তাকে চ্যালেঞ্জ করলে তিনি পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ সময় বিজিবি সদস্যরা ফাঁকা গুলি ছুড়ে তাকে ধাওয়া করে আটক করেন।
আটক রাসেল কক্সবাজারের টেকনাফ থানাধীন নাপমুরা পাড়া গ্রামের আব্দুল গফুরের ছেলে।
পরে তার সঙ্গে থাকা একটি পোটলা তল্লাশি করে খাকি রঙের প্যাকেটের ভেতর নীল রঙের বায়ুরোধী প্যাকেটে রাখা ১০ কাটে মোট এক লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়। তবে ঘটনাস্থলে দীর্ঘ সময় তল্লাশি চালিয়েও অন্য কোনো অবৈধ সামগ্রী পাওয়া যায়নি।
বিজিবির প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাসেল জানিয়েছেন, মিয়ানমার সীমান্ত থেকে ইয়াবাগুলো সংগ্রহ করে অধিক দামে বিক্রির উদ্দেশ্যে বহন করছিলেন।
উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক জানান, মাদক সরবরাহকারী ও এ চোরাচালানের সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। সীমান্ত নিরাপত্তার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।
আটক ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা করে তাকে আইনগত প্রক্রিয়ায় সোপর্দ করার প্রস্তুতি চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd