• বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
টেকনাফের শীলখালী চেকপোস্টে প্রাইভেটকারের সিলিন্ডারে ১৬ হাজার ইয়াবা, আটক ১ পালংখালীর কেরুনতলীতে ডাম্পার-মোটরসাইকেল সংঘর্ষ: নিহত ২ চট্টগ্রাম বহিঃনোঙ্গরে যৌথ অভিযান, আটক ২৪ নাইক্ষ্যংছড়িতে ইজিবাইকসহ ৩০ হাজার ১০০ পিস ইয়াবা উদ্ধার ঈদগাঁওয়ের আর এম গোল্ড সল্ট পেল বিএসটিআইয়ের স্ট্যান্ডার্ড মার্ক ব্যবহারের লাইসেন্স অগ্নিনিরাপত্তায় সচেতনতা বাড়াতে চট্টগ্রামে কোস্ট গার্ডের বিশেষ মহড়া মানসিক ভারসাম্যহীন’ মায়ের হাতে ২ মাসের সন্তান খুন, আটক মা রোমেনা কক্সবাজারে রেজুখাল চেকপোস্টের তল্লাশিদলের পৃথক অভিযানে ৭১০০ ইয়াবাসহ ৪ জন আটক চট্টগ্রামের বহিঃনোঙ্গরে কোস্ট গার্ডের বিশেষ অভিযানে ২ লক্ষ ৫০ হাজার পিস ইয়াবাসহ দুইজন মাদক কারবারি আটক অপসাংবাদিকতা: একজন সাংবাদিকের একাধিক কার্ড, প্রশ্নবিদ্ধ গণমাধ্যমের পেশাদারিত্ব

চট্টগ্রাম বহিঃনোঙ্গরে যৌথ অভিযান, আটক ২৪

দিদারুল আলম(জিসান) সিনিয়র'রিপোর্টার' কক্সবাজার / ২০ Time View
Update : বুধবার, ১২ আগস্ট, ২০২৬

দিদারুল আলম জিসান: কক্সবাজার

চট্টগ্রাম বহিঃনোঙ্গরে বাংলাদেশ কোস্ট গার্ড, বাংলাদেশ নৌবাহিনী ও চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের যৌথ অভিযানে ৫০টির অধিক ফিশিং বোট তল্লাশি করে ২৪ জন জেলেকে আটক করা হয়েছে। পরে আটক ব্যক্তিদের প্রত্যেককে ৩০ দিন করে কারাদণ্ড দিয়েছেন বন্দর ম্যাজিস্ট্রেট।
বুধবার (১২ আগস্ট) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত চট্টগ্রাম বহিঃনোঙ্গর ও কর্ণফুলী চ্যানেলে এ অভিযান পরিচালনা করা হয়। বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বিষয়টি জানান।
কোস্ট গার্ড জানায়, দেশের সমুদ্রবন্দর, উপকূলীয় ও নদীতীরবর্তী এলাকার নিরাপত্তা নিশ্চিত এবং চট্টগ্রাম বন্দরে দেশি-বিদেশি বাণিজ্যিক জাহাজ ও লাইটারের নিরাপদ চলাচল নিশ্চিত করতে এ যৌথ অভিযান চালানো হয়।
অভিযানে কোস্ট গার্ডের টহলরত জাহাজ বিসিজিএস সোনাদিয়া, একাধিক উচ্চগতিসম্পন্ন বোট এবং চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের দিশারী-০৭ অংশ নেয়। এ সময় কোস্ট গার্ড ও নৌবাহিনীর আভিযানিক দলের সদস্যদের পাশাপাশি বন্দর ম্যাজিস্ট্রেট উপস্থিত ছিলেন।
অভিযানকালে বহিঃনোঙ্গরে অবৈধভাবে অবস্থানরত ফিশিং বোট ও বিভিন্ন ধরনের অবৈধ জাল শনাক্ত করে অপসারণ করা হয়। এসব অবৈধ জালের কারণে বাণিজ্যিক জাহাজ ও লাইটারের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি এবং দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
এ ছাড়া বহিঃনোঙ্গরে অবস্থানরত ফিশিং বোটগুলোতে তল্লাশি চালিয়ে ২৪ জন জেলেকে আটক করা হয়। পরে বন্দর ম্যাজিস্ট্রেট আটক ব্যক্তিদের প্রত্যেককে ৩০ দিনের কারাদণ্ড দেন।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা বলেন, চট্টগ্রাম বন্দর ও বহিঃনোঙ্গরে বাণিজ্যিক জাহাজ ও লাইটারের নিরাপদ চলাচল নিশ্চিত, সামুদ্রিক বাণিজ্য ও নৌপথ সচল রাখা এবং ছিঁচকে চুরি, অবৈধ জাল স্থাপনসহ যেকোনো অপতৎপরতা প্রতিরোধে সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে নিয়মিত অভিযান ও নজরদারি অব্যাহত থাকবে।
তিনি বলেন, এসব কার্যক্রমে কোস্ট গার্ড ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd