• মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৮:১৩ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
অপসাংবাদিকতা: একজন সাংবাদিকের একাধিক কার্ড, প্রশ্নবিদ্ধ গণমাধ্যমের পেশাদারিত্ব হ্নীলা রঙ্গিখালী পাহাড়ে বনায়ন কার্যক্রম পরিদর্শন করলেন পরিবেশ প্রতিমন্ত্রী কক্সবাজারে ৩৪ বিজিবির অভিযান: ঘুমধুম সীমান্তে বিদেশি অস্ত্র, গুলি ও ২ লাখ ৪৬ হাজার ইয়াবা উদ্ধার নদীপথে ইয়াবা পাচারকালে ৩ লাখ ৫০ হাজার ইয়াবাসহ দুইজন আটক এসএসসি ও সমমানের ফল প্রকাশ: পাসের হার ৬২.২৫%, শীর্ষে ঢাকা ও তলানিতে মাদ্রাসা বোর্ড হোয়াইক্যং চেকপোস্টে বাস তল্লাশি, ১৫৮০ পিস ইয়াবাসহ টেকনাফের দরগাপাড়ার যুবক গ্রেপ্তার ডাকাতকে আঁকড়ে ধরে গুরুতর আহত যুবক, মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে রামুতে দীর্ঘদিনের দুর্ভোগ কাটিয়ে বদলে গেল আমতলীয়া পাড়ার সড়ক উখিয়ায় ২৩ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ, পালিয়ে গেল চোরাকারবারিরা থাইংখালীতে দুই মাদ্রাসা ছাত্রকে অপহরণের অভিযোগ: মায়ের বুকফাটা কান্না

কক্সবাজারে ৩৪ বিজিবির অভিযান: ঘুমধুম সীমান্তে বিদেশি অস্ত্র, গুলি ও ২ লাখ ৪৬ হাজার ইয়াবা উদ্ধার

দিদারুল আলম(জিসান) সিনিয়র'রিপোর্টার' কক্সবাজার / ১৪ Time View
Update : সোমবার, ১০ আগস্ট, ২০২৬

দিদারুল আলম জিসান: কক্সবাজার

কক্সবাজারের ঘুমধুম সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে মালিকবিহীন একটি বিদেশি অস্ত্র, পাঁচ রাউন্ড গোলাবারুদ ও ২ লাখ ৪৬ হাজার পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সোমবার (১০ আগস্ট) ভোররাতে কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর ঘুমধুম বিওপির একটি বিশেষ আভিযানিক দল এসব মাদক ও অস্ত্র উদ্ধার করে।
বিজিবি জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত ৯ আগস্ট রাতে জানতে পারে, ঘুমধুম বিওপির দায়িত্বপূর্ণ নয়াপাড়া সীমান্ত এলাকা দিয়ে একটি চোরাকারবারি চক্র মিয়ানমার থেকে বিদেশি অস্ত্র, গোলাবারুদ ও ইয়াবার চালান বাংলাদেশে প্রবেশ করাবে।
এর ভিত্তিতে ৩৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলমের নির্দেশনায় উপ-অধিনায়ক মেজর মো. মেহেদী হাসান আশিকের নেতৃত্বে একটি আভিযানিক দল সীমান্ত পিলার-৩১ থেকে প্রায় ১৩০ গজ বাংলাদেশের অভ্যন্তরে নয়াপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে।
সোমবার রাত ১২টা ১৫ মিনিটের দিকে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি অস্ত্র, পাঁচ রাউন্ড গোলাবারুদ এবং ২ লাখ ৪৬ হাজার পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। তবে এ সময় কোনো চোরাকারবারিকে আটক করা সম্ভব হয়নি।
কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম জানান, সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক, চোরাচালান ও অবৈধ অস্ত্র উদ্ধারে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।
উদ্ধার করা অস্ত্র, গোলাবারুদ ও ইয়াবার বিষয়ে পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে বিজিবি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd