• মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৯:১৩ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
নাইক্ষ্যংছড়িতে বিজিবির অভিযানে ইয়াবা, বাংলা মদ ও মাদক সেবনের সরঞ্জামসহ আটক ১ ভুয়া জন্মনিবন্ধন মামলায় সাবেক ইউপি সচিবের কারাদণ্ড, খালাস পেলেন চেয়ারম্যান টেকনাফের শাহপরীতে কোস্ট গার্ডের অভিযানে ৫ কোটি টাকার ১ কেজি আইস জব্দ শিশু শিক্ষার্থীকে বলাৎকার: মাদ্রাসার প্রধান শিক্ষক গ্রেপ্তার রামুতে আভিযানিক দল: অপহরণ মামলার এজাহারভুক্ত আসামি ফরিদ গ্রেফতার টেকনাফে বিজিবির অভিযানে ৫ কেজি গাঁজা উদ্ধার রামু খুনিয়াপালং ট্রাক-বাইক মুখোমুখি সংঘর্ষে ১ যুবক নিহত কক্সবাজার, রামু, ঈদগাঁওয়ে সবুজ সবজির দামে আগুন, বিপাকে নিম্ন ও মধ্যবিত্ত পরিবার র‌্যাব- ও সেনাবাহিনীর যৌথ অভিযানে উখিয়ায় অস্ত্র-গুলিসহ রোহিঙ্গা যুবক গ্রেফতার কক্সবাজার সীমান্তে ৬০০ অসহায় মানুষের মাঝে বিজিবির বিনামূল্যে চিকিৎসাসেবা

টেকনাফের শাহপরীতে কোস্ট গার্ডের অভিযানে ৫ কোটি টাকার ১ কেজি আইস জব্দ

দিদারুল আলম(জিসান) সিনিয়র'রিপোর্টার' কক্সবাজার / ১৪ Time View
Update : মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬

দিদারুল আলম জিসান: কক্সবাজার

কক্সবাজারের টেকনাফ উপজেলার শাহপরী এলাকায় নাফ নদীতে অভিযান চালিয়ে প্রায় ৫ কোটি টাকা মূল্যের ১ কেজি ক্রিস্টাল মেথ (আইস) জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় মাদক পাচারে ব্যবহৃত একটি ইঞ্জিনচালিত কাঠের বোটও জব্দ করা হয়েছে। তবে অভিযানে কোনো মাদক কারবারিকে আটক করা সম্ভব হয়নি।

মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড আউটপোস্ট শাহপরীর সদস্যরা টেকনাফের নাফ নদীতে বিশেষ অভিযান পরিচালনা করেন। এ সময় সন্দেহজনক একটি ইঞ্জিনচালিত কাঠের বোটকে থামার সংকেত দেওয়া হলে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে বোটে থাকা মাদক কারবারিরা সংকেত অমান্য করে দ্রুত পার্শ্ববর্তী গোলারচর এলাকায় বোট রেখে পালিয়ে যায়।

পরে বোটটি তল্লাশি করে প্রায় ৫ কোটি টাকা মূল্যের ১ কেজি ক্রিস্টাল মেথ (আইস) উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক পাচারে ব্যবহৃত বোটটিও জব্দ করা হয়েছে।

কোস্ট গার্ড জানিয়েছে, জব্দকৃত আইস ও বোটের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, দেশে ভয়াবহ মাদকের বিস্তার রোধে বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd