• মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৬:৪৪ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
টেকনাফের শাহপরীতে কোস্ট গার্ডের অভিযানে ৫ কোটি টাকার ১ কেজি আইস জব্দ শিশু শিক্ষার্থীকে বলাৎকার: মাদ্রাসার প্রধান শিক্ষক গ্রেপ্তার রামুতে আভিযানিক দল: অপহরণ মামলার এজাহারভুক্ত আসামি ফরিদ গ্রেফতার টেকনাফে বিজিবির অভিযানে ৫ কেজি গাঁজা উদ্ধার রামু খুনিয়াপালং ট্রাক-বাইক মুখোমুখি সংঘর্ষে ১ যুবক নিহত কক্সবাজার, রামু, ঈদগাঁওয়ে সবুজ সবজির দামে আগুন, বিপাকে নিম্ন ও মধ্যবিত্ত পরিবার র‌্যাব- ও সেনাবাহিনীর যৌথ অভিযানে উখিয়ায় অস্ত্র-গুলিসহ রোহিঙ্গা যুবক গ্রেফতার কক্সবাজার সীমান্তে ৬০০ অসহায় মানুষের মাঝে বিজিবির বিনামূল্যে চিকিৎসাসেবা নগদ অর্থ সহায়তা পেলেন আশা ঈদগাঁও শাখার সদস্যরা টেকনাফের দমদমিয়ায় দিনদুপুরে বাসে হানা দিল ডাকাত দল, যাত্রীদের মালামাল লুট

শিশু শিক্ষার্থীকে বলাৎকার: মাদ্রাসার প্রধান শিক্ষক গ্রেপ্তার

বিশেষ প্রতিনিধি। / ১৪ Time View
Update : মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬

বিশেষ প্রতিনিধি:

চট্টগ্রামের বাঁশখালীতে ৮ বছর বয়সী এক মাদ্রাসা শিক্ষার্থীকে যৌন নির্যাতনের (বলাৎকার) অভিযোগে প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক মুহাম্মদ রমিজ উদ্দীনকে (৩১) গ্রেপ্তার করেছে র‍্যাব-৭। সোমবার (৩ আগস্ট) আনোয়ারা উপজেলার কর্ণফুলী টানেলসংলগ্ন বৈরাগ এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
​গ্রেপ্তার রমিজ উদ্দীন বাঁশখালী দারুচ্ছুন্নাহ খাইরিয়া মাদ্রাসা ও এতিমখানার প্রধান শিক্ষক।
​মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী শিশুটি ওই মাদ্রাসার নাজেরা বিভাগের শিক্ষার্থী। ভর্তি হওয়ার পর থেকেই বিভিন্ন সময় ওয়াশরুমে নিয়ে তাকে নির্যাতন করা হতো। সর্বশেষ গত ২৩ জুলাই মাদ্রাসা ছুটির পর দ্বিতীয় তলার একটি কক্ষে নিয়ে শিশুটিকে পুনরায় বলাৎকার করা হয় এবং ঘটনা প্রকাশ না করতে ভয়ভীতি দেখানো হয়।
​পরবর্তী সময়ে শিশুটি বাড়ি ফিরে তার মাকে বিষয়টি জানালে, গত ২৯ জুলাই শিশুটির বাবা বাদী হয়ে বাঁশখালী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।
​মামলা দায়েরের পর থেকেই আত্মগোপনে ছিলেন অভিযুক্ত প্রধান শিক্ষক। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থার জন্য বাঁশখালী থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd