• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৪ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
বিশ্ববাজারে কমলো তেলের দাম কক্সবাজার সদর: হত্যা মামলার পলাতক আসামি ছৈয়দ আলম বিসিক মোড় থেকে গ্রেপ্তার সীমান্তে ধাওয়া খেয়ে নাফে ঝাঁপ: উখিয়ায় ফেলে যাওয়া ব্যাগে মিলল লাখ পিস ইয়াবা! জামায়াতের বহিস্কৃত এমপি গাজী নজরুল ও তাঁর প্রথম স্ত্রী আটক হারানো বিজ্ঞপ্তি- শুক্রবার সন্ধ্যায় পরশুরাম থেকে কক্সবাজারের উদ্দেশ্যে গিয়ে নিখোঁজ। সর্বশেষ লোকেশন: কক্সবাজার। ​📞 যোগাযোগ: রিদয় — 01818745238 টেকনাফে বন্ধুর খপ্পরে মানবপাচার, ৫ জন উদ্ধার; গ্রেফতার ১ এমপি গাজী নজরুলের ফ্লাটে তরুণী স্ত্রীর ঝুলন্ত লাশ ঈদগাঁওয়ে নকল স্বর্ণের বার দেখিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ টেকনাফে পাহাড় ঘিরে যৌথ বাহিনীর চিরুনি অভিযান: গুঁড়িয়ে দেওয়া হলো অপরাধীদের আস্তানা, নিয়মিত অভিযানের ঘোষণা উখিয়ায় ৪০ হাজার ইয়াবা উদ্ধার, পালিয়ে গেল চোরাকারবারি

পিতা নাকি কসাই? নম্বর কম পাওয়ায় সন্তানকে কেটে পুড়িয়ে মারলেন জন্মদাতা

নিজস্ব প্রতিবেদক / ১২৪ Time View
Update : সোমবার, ১১ মে, ২০২৬

​নিজস্ব প্রতিবেদক |
​পুনের দাউন্দ এলাকায় এক মর্মান্তিক ও নৃশংস হত্যাকাণ্ডের খবর পাওয়া গেছে। পিতার নাম শান্তারাম চ্যবণ, ৯ বছরের এক অবুঝ শিশুকে ইলেকট্রিক করাত দিয়ে কেটে এবং পরবর্তীতে পুড়িয়ে হত্যা করার অভিযোগ উঠেছে তার বাবার বিরুদ্ধে। এই পৈশাচিক ঘটনার নেপথ্যে থাকা কারণটি সমাজ ও অভিভাবকত্বের চরম নৈতিক অবক্ষয়কে নির্দেশ করছে।

​একটি মার্কশিট ও তুচ্ছ ঈর্ষা
​তদন্তে জানা গেছে, শিশুটি তার সৎ ভাইয়ের মার্কশিটে নম্বর কাটাকাটি করেছিল। পরীক্ষায় তার সৎ ভাই প্রথম এবং সে দ্বিতীয় হয়েছিল। শিশুসুলভ জেদ বা ঈর্ষা থেকেই সে নিজের মার্কশিটে নম্বর বাড়িয়ে নিজেকে প্রথম দেখায় এবং ভাইয়ের মার্কশিট কেটে তাকে দ্বিতীয় বানিয়ে দেয়। পরে,  এই সামান্য অবাধ্যতা বা ভুল সহ্য করতে পারেননি তার নিজ বাবা। নিজের সন্তানের প্রতি সামান্যতম মমতা না দেখিয়ে তিনি এক পৈশাচিক উন্মাদনায় মেতে ওঠেন।

​এই হত্যাকাণ্ড কেবল একটি বিচ্ছিন্ন অপরাধ নয়, বরং এটি আমাদের বর্তমান ‘শিক্ষিত’ সমাজের এক গভীর অসুখের প্রতিফলন। শিশুদের জীবনের মূল্যের চেয়েও যখন পরীক্ষার রেজাল্ট বা জিপিএ বড় হয়ে দাঁড়ায়, তখনই জন্মদাতার ভেতর এমন আদিম পশুত্বের জন্ম হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd