• বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৩:২৮ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
কক্সবাজারে বিজিবির অভিযানে ৩,৬০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক ২০ হাজার ইয়াবাসহ রামু উত্তর ফঁতেকারকুলের নুরুল হাশেম ও তেচ্ছিফুলের হাসান আলী গ্রেপ্তার ​৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি নুরুল হাকিম টেকনাফে গ্রেপ্তার ​৩ কোটি ৬০ লাখ টাকার ইয়াবাসহ উখিয়ার রহমতের বিলের মনজুর আলী আটক অস্বাভাবিক বিদ্যুৎ বিলে ঈদগাঁওজুড়ে ক্ষোভ, তদন্তের দাবি ঈদগাঁবাসীর সাংবাদিক সমাজের তীব্র আন্দোলনের মুখে অবশেষে মুক্তি পেলেন হাফিজুর রহমান শফিক রামুতে ছাত্রলীগের শোডাউন: সাদ্দাম-মিশুকসহ ৩১ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা টেকনাফে ৩০ লিটার মদ ও ইজিবাইক টমটমসহ ৪ মাদক কারবারি গ্রেফতার পেকুয়া-চকরিয়ায় সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প, চিকিৎসাসেবা পেলেন ২ হাজার মানুষ সংরক্ষিত বন রক্ষায় গিয়ে বারবার হামলার শিকার বনকর্মীরা: রামুতে আহত রেঞ্জ কর্মকর্তাসহ ৫

কক্সবাজারের আবাসিক হোটেলে অর্জুন দাশের (৩৫) অর্ধগলিত মরদেহ উদ্ধার, রহস্যময় সঙ্গী নিখোঁজ

নিজস্ব প্রতিবেদক / ১৫৮ Time View
Update : বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬

নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার, ২৯ এপ্রিল, ২০২৬

কক্সবাজার শহরের এন্ডারসন রোড এলাকার একটি আবাসিক হোটেল থেকে অর্জুন দাশ (৩৫) নামে এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার বিকেলে ‘হোটেল নিশীথা’র ৪০৮ নম্বর কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

হোটেল কর্তৃপক্ষ ও পুলিশ সূত্রে জানা যায়, গত ২৫ এপ্রিল অর্জুন দাশ একজন অজ্ঞাতনামা ব্যক্তিকে সঙ্গে নিয়ে তিন দিনের জন্য কক্ষটি ভাড়া নেন। নির্ধারিত সময় পার হয়ে যাওয়ার পরও কক্ষের ভেতর থেকে কোনো সাড়া-শব্দ না পাওয়ায় এবং রুমের ভেতর থেকে তীব্র দুর্গন্ধ ছড়িয়ে পড়লে হোটেল কর্মীদের সন্দেহ হয়। পরে বিষয়টি তাৎক্ষণিকভাবে পুলিশকে জানানো হয়।
বিকেল সাড়ে ৫টার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে কক্ষের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। সেখানে অর্জুন দাশের মরদেহটি নগ্ন অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। মরদেহের পাশ থেকে একটি গামছা উদ্ধার করা হয়েছে। দীর্ঘ সময় কক্ষের ভেতর পড়ে থাকায় শরীরে পচন ধরেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
এ বিষয়ে কক্সবাজার সদর মডেল থানার পুলিশ জানায়, নিহতের সাথে থাকা ওই অজ্ঞাত ব্যক্তির পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। তাকে খুঁজে বের করতে হোটেলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে বিশ্লেষণ করা হচ্ছে।
মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এটি হত্যাকাণ্ড নাকি অন্য কোনো কারণে মৃত্যু হয়েছে, তা ময়নাতদন্তের রিপোর্ট ও তদন্ত শেষেই নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ। পর্যটন শহরের প্রাণকেন্দ্রে এমন ঘটনায় স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd