• শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
কর্ণফুলীতে কোস্ট গার্ডের অভিযান: ৬ কোটি টাকার অবৈধ চিংড়ি রেণু জব্দ ঈদগাঁওতে ঘন ঘন লোডশেডিং, চরম বিপাকে ব্যবসায়ীসহ গ্রাহকরা ইয়াবা পাচারের সময় ধরা পড়ল সিএনজি চালক, উদ্ধার ৮,০০০ পিস অণ্ডকোষে প্রচণ্ড আঘাত: পুলিশের এএসআইয়ের মারধরে বাস হেল্পার আশঙ্কাজনক অবস্থায় টেকনাফে আসামীবিহীন ৬,১২৮ পিস ইয়াবা উদ্ধার করল বিজিবি আন্দামান সাগরে মালয়েশিয়াগামী ট্রলারডুবি: ২৫০ জনের প্রাণ সংশয় — স্বপ্ন নাকি অতল সমুদ্রের সমাধি? কক্সবাজার সীমান্তে বিজিবির মানবিক দৃষ্টান্ত: ২৭৯ জন দুঃস্থ পেলেন বিনামূল্যে চিকিৎসা ও সেলাই মেশিন কক্সবাজারে ৫,৭০০ পিস ইয়াবাসহ ২ জন আটক আওয়ামী লীগের আমলে নির্যাতিত ভদন্ত শরণংকর মহাথের ১৬ এপ্রিল চট্টগ্রামে অবতরণ করেন রামুতে জমির বিরোধের জেরে বিএনপি কর্মী মমতাজকে গ্রেপ্তার: স্থানীয় মিডিয়া পেজ থেকে ‘সন্ত্রাসী’ বানিয়ে প্রচার, তীব্র নিন্দা ও প্রতিবাদ

কক্সবাজার জেলায় ফিটনেসবিহীন ও অননুমোদিত যানবাহন চলাচল নিষিদ্ধ

নিউজ ডেস্ক। / ৬৩ Time View
Update : মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬


কক্সবাজার, ২৮ মার্চ ২০২৬: কক্সবাজার জেলা প্রশাসন সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে এক গণবিজ্ঞপ্তির মাধ্যমে জেলার সকল প্রকার ফিটনেসবিহীন ও অননুমোদিত যানবাহন চলাচলের উপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছে।
গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে বিদ্যমান আইন ও ১৯৮৩ সালের মোটরযান অধ্যাদেশ অনুযায়ী জেলার সকল ফিটনেসবিহীন ও অননুমোদিত যানবাহন (মোটরসাইকেল, অটোরিকশা, সিএনজি, বাস, মাইক্রোবাসসহ সব ধরনের) চলাচল বন্ধ করা হয়েছে। এ নিষেধাজ্ঞা অমান্য করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
জেলা প্রশাসকের কার্যালয় থেকে জারিকৃত এই গণবিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ফিটনেস সার্টিফিকেটবিহীন, যান্ত্রিক ত্রুটিপূর্ণ বা অবৈধভাবে পরিবর্তিত যানবাহন রাস্তায় নামানো যাবে না। নিষেধাজ্ঞা লঙ্ঘনকারীদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে।
এই উদ্যোগের মূল লক্ষ্য সড়ক দুর্ঘটনা কমানো, যাত্রী ও পথচারীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং পর্যটন নগরী কক্সবাজারে যান চলাচলের শৃঙ্খলা ফিরিয়ে আনা। জেলা প্রশাসন, বিআরটিএ, পুলিশ ও সংশ্লিষ্ট দপ্তর যৌথভাবে এ নিষেধাজ্ঞা বাস্তবায়ন করবে।
সকল যানবাহন মালিক ও চালকদের প্রতি আহ্বান জানানো হয়েছে, যথাযথ ফিটনেস সার্টিফিকেট, রেজিস্ট্রেশন ও অন্যান্য বৈধ কাগজপত্র হালনাগাদ করে চলাচল করতে। যাত্রীদেরও অনুরোধ করা হয়েছে ফিটনেসবিহীন যানবাহনে না চড়ার জন্য।
গণবিজ্ঞপ্তিটি জেলা প্রশাসক মোঃ আবু সাঈদ মোঃ আলমের স্বাক্ষরে জারি করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd