• শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
ঈদগাঁওতে ঘন ঘন লোডশেডিং, চরম বিপাকে ব্যবসায়ীসহ গ্রাহকরা ইয়াবা পাচারের সময় ধরা পড়ল সিএনজি চালক, উদ্ধার ৮,০০০ পিস অণ্ডকোষে প্রচণ্ড আঘাত: পুলিশের এএসআইয়ের মারধরে বাস হেল্পার আশঙ্কাজনক অবস্থায় টেকনাফে আসামীবিহীন ৬,১২৮ পিস ইয়াবা উদ্ধার করল বিজিবি আন্দামান সাগরে মালয়েশিয়াগামী ট্রলারডুবি: ২৫০ জনের প্রাণ সংশয় — স্বপ্ন নাকি অতল সমুদ্রের সমাধি? কক্সবাজার সীমান্তে বিজিবির মানবিক দৃষ্টান্ত: ২৭৯ জন দুঃস্থ পেলেন বিনামূল্যে চিকিৎসা ও সেলাই মেশিন কক্সবাজারে ৫,৭০০ পিস ইয়াবাসহ ২ জন আটক আওয়ামী লীগের আমলে নির্যাতিত ভদন্ত শরণংকর মহাথের ১৬ এপ্রিল চট্টগ্রামে অবতরণ করেন রামুতে জমির বিরোধের জেরে বিএনপি কর্মী মমতাজকে গ্রেপ্তার: স্থানীয় মিডিয়া পেজ থেকে ‘সন্ত্রাসী’ বানিয়ে প্রচার, তীব্র নিন্দা ও প্রতিবাদ “শুল্ক ফাঁকি দিয়ে মায়ানমারে সিমেন্ট পাচার, কোস্ট গার্ড জব্দ করল ৬৬০ বস্তা”

কক্সবাজারে নির্বাচন সুষ্ঠু করতে ভিজিল্যান্স টিমের সঙ্গে পুলিশ সুপার-জেলা প্রশাসকের মতবিনিময় সভা

কক্সবাজার প্রতিনিধি। / ১০০ Time View
Update : রবিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৬


কক্সবাজার, ০৮ ফেব্রুয়ারি ২০২৬: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬কে সুষ্ঠু, নিরপেক্ষ, অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে কক্সবাজার জেলার নির্বাচনী ভিজিল্যান্স ও অবজারভেশন টিমের সদস্যদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৮ ফেব্রুয়ারি) জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কক্সবাজারের জেলা প্রশাসক মোঃ আঃ মান্নান।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলার পুলিশ সুপার জনাব এ.এন.এম সাজেদুর রহমান। তিনি নির্বাচনকালীন আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, ভোটকেন্দ্রের নিরাপত্তা জোরদারকরণ, অনিয়ম প্রতিরোধ এবং সার্বিক প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
সভায় নির্বাচনী ভিজিল্যান্স ও অবজারভেশন টিমের কার্যক্রম আরও সক্রিয় ও সমন্বিত করার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়। অংশগ্রহণকারীরা ভোটকেন্দ্রে নিরাপত্তা ব্যবস্থা, অনিয়ম প্রতিরোধ, আইনশৃঙ্খলা রক্ষা এবং সুষ্ঠু ভোটগ্রহণ নিশ্চিত করতে করণীয় বিষয়গুলো নিয়ে মতামত বিনিময় করেন।
জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, সকল স্টেকহোল্ডারের সমন্বিত প্রচেষ্টায় নির্বাচনকে অবাধ ও নিরপেক্ষ রাখতে সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করা হবে। এতে বিভিন্ন আইন-শৃঙ্খলা বাহিনীর প্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা এবং ভিজিল্যান্স টিমের সদস্যরা অংশ নেন।
১২ ফেব্রুয়ারি ২০২৬ অনুষ্ঠেয় এ নির্বাচন ও গণভোটকে ঘিরে সারাদেশে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। কক্সবাজার জেলায়ও এ ধরনের মতবিনিময় সভা নির্বাচনী প্রক্রিয়াকে আরও শক্তিশালী করতে সহায়ক ভূমিকা রাখবে বলে আশা করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd