• শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
ঈদগাঁওতে ঘন ঘন লোডশেডিং, চরম বিপাকে ব্যবসায়ীসহ গ্রাহকরা ইয়াবা পাচারের সময় ধরা পড়ল সিএনজি চালক, উদ্ধার ৮,০০০ পিস অণ্ডকোষে প্রচণ্ড আঘাত: পুলিশের এএসআইয়ের মারধরে বাস হেল্পার আশঙ্কাজনক অবস্থায় টেকনাফে আসামীবিহীন ৬,১২৮ পিস ইয়াবা উদ্ধার করল বিজিবি আন্দামান সাগরে মালয়েশিয়াগামী ট্রলারডুবি: ২৫০ জনের প্রাণ সংশয় — স্বপ্ন নাকি অতল সমুদ্রের সমাধি? কক্সবাজার সীমান্তে বিজিবির মানবিক দৃষ্টান্ত: ২৭৯ জন দুঃস্থ পেলেন বিনামূল্যে চিকিৎসা ও সেলাই মেশিন কক্সবাজারে ৫,৭০০ পিস ইয়াবাসহ ২ জন আটক আওয়ামী লীগের আমলে নির্যাতিত ভদন্ত শরণংকর মহাথের ১৬ এপ্রিল চট্টগ্রামে অবতরণ করেন রামুতে জমির বিরোধের জেরে বিএনপি কর্মী মমতাজকে গ্রেপ্তার: স্থানীয় মিডিয়া পেজ থেকে ‘সন্ত্রাসী’ বানিয়ে প্রচার, তীব্র নিন্দা ও প্রতিবাদ “শুল্ক ফাঁকি দিয়ে মায়ানমারে সিমেন্ট পাচার, কোস্ট গার্ড জব্দ করল ৬৬০ বস্তা”

জঙ্গি হামলার ঝুঁকি এখনও রয়েছে: সতর্ক করলেন আইজিপি বাহারুল আলম

নিউজ ডেস্ক। / ১২০ Time View
Update : মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৬

ঢাকা, ১০ ফেব্রুয়ারি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটে জঙ্গি হামলার সম্ভাবনা একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না বলে সতর্ক করেছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম।
মঙ্গলবার পুলিশ হেডকোয়ার্টার্সের মিডিয়া সেন্টারে ‘জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি’ শীর্ষক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
আইজিপি জানান, তফসিল ঘোষণার পর থেকে এ পর্যন্ত নির্বাচনকে কেন্দ্র করে ৩১৭টি সহিংসতার ঘটনা ঘটেছে। এসব ঘটনায় ৫ জন নিহত হয়েছেন।
তিনি আরও বলেন, এখন পর্যন্ত ২৭,৯৫০টি বৈধ অস্ত্র জমা পড়েছে।
এবারের নির্বাচনে নিরাপত্তা ব্যবস্থায় প্রযুক্তির ব্যাপক ব্যবহার করা হচ্ছে উল্লেখ করে আইজিপি জানান, ৮০-৯০ শতাংশ ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। এছাড়া জেলা পর্যায়ে ড্রোন ক্যামেরা ব্যবহারের পাশাপাশি ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে বডি ওয়্যার্ন ক্যামেরা (বডিক্যাম) ব্যবহার করা হবে।
আইজিপি বাহারুল আলম বলেন, নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে পুলিশ সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছি আমরা। জঙ্গি হামলাসহ যেকোনো ধরনের নাশকতা প্রতিরোধে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।তবে সবাইকে সর্তক থেকে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার কথা জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd