• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০২:২৭ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
টেকনাফে সেনাসদস্যের ওপর রক্তক্ষয়ী হামলা: নেপথ্যে থাকা সেই ‘ডন’ আলম, জসিম ও রিদওয়ানরা কারা? মাছ ধরার আনন্দেও কাটছে না ভয়: টেকনাফের উপকূলবাসীর দ্বিমুখী জীবনসংগ্রাম টেকনাফে মা’দক সন্ত্রা’সীদের হাতে সেনা সদস্য গু’লি’বিদ্ধ, কক্সবাজারে বি’ক্ষো’ভ কক্সবাজারে এসআরবি-১৫-এর অভিযানে বগুড়ার ৩৭ লাখ টাকার প্রতারণা মামলার আসামি গ্রেপ্তার টেকনাফের লেদায় আইনশৃঙ্খলা বাহিনী ও ডাকাত দলের মধ্যে গোলাগুলি: গুলিবিদ্ধ ১ অভিযান টের পেয়ে পালিয়ে গেল কারবারিরা, টেকনাফে মিলল ২০ হাজার ইয়াবা সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের আগাম অনুমতি বাধ্যতামূলক কক্সবাজারে পেটের ভেতরে লুকানো ১,৫৮০ পিস ইয়াবাসহ রাজবাড়ীর যুবক আটক আপা আসবে তাই চলে যাচ্ছি, বিদায় বাংলাদেশ: আসিফ মাহমুদ প্রথম আলোর ফেসবুক পেজের সেই ‘স্যরি’ পোস্টের পেছনের গল্প

ঈদগাঁওতে সাবেক মেম্বারের বসতবাড়ীতে ডাকাতি : স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

জাওয়ান উদ্দিন,কক্সবাজার / ২৯২ Time View
Update : বুধবার, ২৫ মার্চ, ২০২৬

কক্সবাজার প্রতিনিধি,

ঈদগাঁওতে সাবেক মেম্বারের বসতবাড়ীতে ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় ডাকাতেরা স্বর্ণালংকার,মোবাইল, নগদ টাকা লুট করে নিয়ে যায়। খবর পেয়ে সকালে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।

জানা যায়, ঈদগাঁও উপজেলার সদর ঈদগাঁও ইউনিয়নের ২নং ওয়ার্ডের সাবেক এমইউপি ও স্বর্ণ ব্যবসায়ী সিরাজুল ইসলাম সওদাগরে উত্তর মাইজ পাড়াস্থ নাসি ব্রীজ সংলগ্ন নিজ বাড়ীতে ২৫ মার্চ আনুমানিক রাত ৪টার দিকে ডাকাতির ঘটনা ঘটে।
খবর পেয়ে বুধবার সকাল ৯টার পরপর ঈদগাঁও থানার এসআই হিমেলের নেতৃত্ব একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।

পারিবারিক সূত্র মতে, বসতবাড়ীর কিচেন ঘরের চালের উপর দিয়ে বাড়ীতে প্রবেশ করে ডাকাতরা। এরপর মেম্বারের ছেলে সাদেককে অস্ত্র ঠেকিয়ে বাড়ীর প্রতিটি রুমে আলমিরার লকার ভেঙে নগদ টাকা,স্বর্ণালংকার লুট করে।

সাদেকের সাথে কথা হলে তিনি জানান, ৫/৬ জনের একটি ডাকাতদল রাতে বাড়ীতে প্রবেশ করে অস্ত্র ঠেকিয়ে স্বর্ণাংকার ও নগদ টাকা লুট করে নিয়ে যায়। আনুমানিক ৫/৬ লক্ষাধিক টাকার মালামাল হবে। তিনি দু:খ প্রকাশ করে বলেন, এলাকার ইন্ধন না থাকলে এমন ঘটনা সম্ভব নয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সাবেক মেম্বার সিরাজুল ইসলাম জানান, বাড়ীতে এমন ঘটনা দু:খজনক। নগদ টাকা,স্বর্ণালংকারও মোবাইল নিয়ে যায়। ঘটনায় তিনি হতাশ হয়ে পড়েন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd